News Flash

  • Home
  • Uncategorized
  • Deputation to Sepahijala DM : শ্মশানখলা জনশূন্য এলাকায় সরিয়ে নেওয়ার দাবিতে সিপাহিজলা জেলা শাসকের কাছে ডেপুটেশন
Image

Deputation to Sepahijala DM : শ্মশানখলা জনশূন্য এলাকায় সরিয়ে নেওয়ার দাবিতে সিপাহিজলা জেলা শাসকের কাছে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৯ জুলাই।। রঘুনাথপুর পঞ্চায়েতের জনবসতি এলাকা থেকে শ্মশান খলা জনশূন্য এলাকায় সরিয়ে নেওয়ার দাবিতে সিপাহিজলা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেছে ত্রিপুরা পিপলস পার্টি বিশাল বড় মহাকুমা কমিটি ।


জনবসতি এলাকা থেকে শ্মশান খলা জনশূন্য এলাকায় সরিয়ে নেওয়ার দাবিতে সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বিশ্রামগঞ্জ জেলাশাসক অফিসে সিপাহী জলা জেলার জেলাশাসক বিশ্বেশ্বরী বির নিকট ডেপুটেশন প্রদান করেন ত্রিপুরা পিপলস পার্টি বিশাল বড় মহাকুমা কমিটির সদস্যবৃন্দ। ৫ জনের এক প্রতিনিধি দল জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ত্রিপুরা পিপলস পার্টির বিশালগড় বিভাগীয় কমিটির নেতা জালাল উদ্দিন আনোয়ার, উল্লা ইউনুছ মিয়া ,জলেখা খাতুন এবং পেয়ারা বেগম।

তারা জেলা শাসকের কাছে দাবি রাখেন বিশালগড় রঘুনাথপুর পঞ্চায়েত এলাকায় ঘনঘন মরদেহ সৎকার করা হচ্ছে। এবং স্থায়ীভাবে মরদেহ সৎকার করার জন্য শ্মশান খলা নির্মাণের উদ্যোগ নিচ্ছে কিছু সংখ্যক মানুষ। এই স্থানে শ্মশান খলা নির্মিত হলে হিন্দু মুসলিমদের মধ্যে ভাতৃত্ববোধ নষ্ট হবে ,এলাকার পরিবেশ বিষিয়ে উঠবে।

পূর্বে পঞ্চায়েত ব্লক স্তরে ডেপুটেশন দেওয়া হয়েছে যাতে এখানে শ্মশান খলা নির্মাণ না হয়। কিছুদিন বন্ধ ছিল। এখন আবার শ্মশান খলা নির্মাণের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের দাবি এখানে শ্মশা খোলা নির্মিত হলে বসবাস করতে সমস্যা হবে। জনবসতি নেই এমন জায়গায় যাতে শ্মশান খলা নির্মিত হয় সেই দাবি জানিয়েছেন তারা। জেলাশাসক তাদের দাবি গুলি গুরুত্ব সহকারে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে ডেপুটেশন প্রদানকারীরা।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top