News Flash

  • Home
  • Uncategorized
  • Heavy rains in mumbai : একটানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, বাড়ি ধসে মৃত্যু ১৭ জনের
Image

Heavy rains in mumbai : একটানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, বাড়ি ধসে মৃত্যু ১৭ জনের

মুম্বই, ১৮ জুলাই (হি.স.) : প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। তথৈবচ অবস্থা মহারাষ্ট্রের বিভিন্ন এলাকার। আর একনাগাড়ে বৃষ্টির জেরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১৭ জনের। এখনও নিখোঁজ বেশ কয়েকজন। ভগ্নস্তূপের নিচে বেশ কয়েকজনের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

শনিবার থেকে একনাগাড়ে বৃষ্টি শুরু হয় মুম্বইয়ে। রাত গড়িয়ে রবিবার ভোর হয়ে গেলেও বৃষ্টি থামেনি। আর রাতভর বৃষ্টির জেরে প্লাবিত মু্ম্বইয়ের বিস্তীর্ণ এলাকা। জলের নিচে বহু এলাকা। থমকে লোকাল ট্রেন পরিষেবাও। এর মাঝেই শনিবার রাত ও রবিবার সকালে ঘটে গেল জোড়া দুর্ঘটনা। যার জেরে মৃত্যু হল অন্তত ১৭ জনের।

প্রথম ঘটনাটি ঘটে চেম্বুরে। ওই এলাকার ভরতনগর বসতির ঝুপড়ির উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি পাঁচিল। চাপা পড়ে যায় ঝুপড়ির বহু বাসিন্দা। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই এলাকায় ১২ জনের মৃত্যু হয়েছে। ভগ্নস্তূপের নিচে কমপে ৬-৮ জনের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। প্রবল বৃষ্টি মাথায় নিয়ে উদ্ধারকার্যে নেমেছে এনডিআরএফ। যুদ্ধকালীন তৎপরতায় পাঁচিলের ভগ্নাবশেষ সরানো ও নিখোঁজদের খোঁজার কাজ চলছে।

এই দুর্ঘটনার রেশ কাটার আগেই রবিবার ভোররাতে বিক্রোলি এলাকায় একতলা একটি বাড়ি ধসে যায়। সেই ধ্বংসস্তূপ থেকে পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে। ভেঙে পড়া অংশের নিচে আর কেউ আটকে রয়েছে কিনা তা দেখা হচ্ছে। উদ্ধারকার্য এখনও চলছে বলে জানিয়েছে বিএমসি। সবমিলিয়ে প্রবল বর্ষণে কার্যত জলবন্দি মুম্বই।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top