News Flash

  • Home
  • Uncategorized
  • Amarendra Singh considers Sidhu : অবশেষে পঞ্জাব কংগ্রেসের অন্তকলহের অবসান, সিধুকে সভাপতি মানলেন ক্যাপ্টেন অমরেন্দ্র সিং
Image

Amarendra Singh considers Sidhu : অবশেষে পঞ্জাব কংগ্রেসের অন্তকলহের অবসান, সিধুকে সভাপতি মানলেন ক্যাপ্টেন অমরেন্দ্র সিং

চণ্ডীগড়, ১৮ জুলাই (হি.স.) : অবশেষে পঞ্জাব কংগ্রেসের অন্তকলহের অবসান ঘটল। হরিশ রাওয়াতের সঙ্গে দীর্ঘ আলোচনার পর নভজ্যোত্‍ সিং সিধুকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে মেনে নিলেন ক্যাপ্টেন অমরেন্দ্র সিং। তবে সিধুর সঙ্গে দুজন কার্যকরী থাকবেন।

এরআগেই শোনা গিয়েছিল, পঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি করা হতে পারে প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত্‍ সিং সিধুকে। তারপরেই কার্যত বিদ্রোহ করেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তিনি সনিয়া গান্ধীকে চিঠি দিয়ে বলেন, বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি সুনীল জাখরকে কোনওভাবেই সরানো উচিত হবে না। এই পরিস্থিতিতে শনিবার পঞ্জাব সরকারের হেলিকপ্টারে চড়ে চণ্ডীগড়ে যান হাইকম্যান্ডের তরফে পঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত নেতা হরিশ রাওয়াত। সেখানে তিনি অমরেন্দ্র সিং-এর সঙ্গে দেখা করেন। ২০১৭ সাল থেকে সিধুর সঙ্গে অমরেন্দ্র সিং-এর অশান্তি চলছে। আগামী বছরেই বিধানসভা ভোট হবে পঞ্জাবে। তার আগে প্রদেশ কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্ব থামানোর জন্য উদ্যোগী হয়েছেন সনিয়া।

প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, দলের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী এবং সনিয়া নিজে দফায় দফায় অমরিন্দর সিং ও সিধুর সঙ্গে বৈঠক করেন। হাইকম্যান্ড চেয়েছিল, সিধু প্রদেশ কংগ্রেসের সভাপতি হোন। সেই সঙ্গে দু’জন সহ সভাপতি নিয়োগ করা হোক। তাঁদের একজন হবেন দলিত। অপরজন হবেন বর্ণহিন্দু। জানা গিয়েছে, অমরেন্দ্র হাইকম্যান্ডকে জানিয়েছেন তিনি যেমন সিধুকে মেনে নিয়েছেন তেমন মন্ত্রিসভার সম্প্রসারণে প্রদেশ সভাপতি যেন হস্তক্ষেপ না করেন। সব মিলিয়ে পঞ্জাব কংগ্রেসে যে বিদ্রোহ চলছিল তাতে আপাতত ইতি পড়ল।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top