News Flash

  • Home
  • Uncategorized
  • বইয়ের নামকরণের জেরে আইনি জটিলতায় জড়ালেন করিনা কাপুর
Image

বইয়ের নামকরণের জেরে আইনি জটিলতায় জড়ালেন করিনা কাপুর

মুম্বাই, ১৫জুলাই (হি. স.) : বইয়ের নামকরণের জেরেই আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন করিনা কাপুর। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল পুলিশে। অভিযোগ ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন তিনি।

সম্প্রতি প্রকাশিত হয়েছে করিনার নতুন বই প্রেগনেন্সি বাইবেল। নিজের লেখা এই প্রথম বইকেই তৃতীয় সন্তান দাবি করেছিলেন তিনি। কিন্তু এবার সেই বইয়েরই নামের জেরেই মহা ফাঁপরে পরলেন করিনা। মহারাষ্ট্রের বিদ শহরে করিনা কাপুর সহ আরও দু’জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। আলফা ওমেগা খ্রিস্টান মহাসংঘ-র সভাপতি আশিষ শিন্ডে মহারাষ্ট্রের শিবাজী নগর পুলিশে অভিযোগ দায়ের করেন।

‘জাগরনৌত বুকস’ প্রকাশিত করিনা কাপুর এবং অদিতি শাহ ভিমজানির লেখা ‘প্রেগনেন্সি বাইবেল’ বইটির নাম নিয়ে আপত্তি তুলেছেন আশিষ শিন্ডে। তবে এই অভিযোগের ভিত্তিতে কোনও এফআইআর দায়ের হয়নি।তাঁদের বিরুদ্ধে অভিযোগ বইয়ের নামে ‘বাইবেল’ শব্দটি ব্যবহার করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন তাঁরা। তবে এই বিষয়ে করিনা কাপুর বা তাঁর টিমের থেকে এখনও পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top