News Flash

  • Home
  • প্রধান খবর
  • Cannabis seized : ত্রিপুরা-অসম সীমান্তে চুড়াইবাড়ি পুলিশের অভিযানে উদ্ধার ৩৬ লক্ষ টাকার গাঁজা, আটক এক
Image

Cannabis seized : ত্রিপুরা-অসম সীমান্তে চুড়াইবাড়ি পুলিশের অভিযানে উদ্ধার ৩৬ লক্ষ টাকার গাঁজা, আটক এক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৪ জুলাই৷৷ অসমের করিমগঞ্জ জেলার সীমান্তবর্তী উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ি থানার নেশা বিরোধী অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৩৬ লক্ষ টাকার নিষিদ্ধ গাঁজা৷ এর সঙ্গে আটক করা হয়েছে এক ব্যক্তিকে৷


প্রাপ্ত খবরে প্রকাশ, আজ বুধবার উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানার ওসি জয়ন্ত দাসের নেতৃত্বে অসম সীমান্তে ৮ নম্বর জাতীয় সড়কে নাকাচেকিং শুরু করেছিল পুলিশ৷ বেলা প্রায় ১২টা নাগাদ টিআর ০৬ ১৮০৭ নম্বরের একটি মিনি ট্রাক আটকে তাতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণের নিষিদ্ধ গাঁজা উদ্ধার করেছে অভিযানকারী পুলিশের দল৷ ওসি জয়ন্ত দাস জানান, আগরতলার গুলচক্কর এলাকা থেকে গাঁজাগুলি বোঝাই করে দক্ষিণ অসমের বদরপুরে যাচ্ছিল মিনি ট্রাকটি৷ ট্রাকে তালিশি চালিয়ে ৩৬ প্যাকেটে ৩৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে৷ এগুলির বাজারমূল্য কমপক্ষে ৩৬ লক্ষ টাকা হবে৷ এর সাথে আটক করা হয়েছে ট্রাকের চালককে৷ ধৃত ট্রাক চালককে আগরতলার বাধারঘাট দুর্গাপাড়ার জনৈক পরেশ দাসের ছেলে উৎপল দাস (৩৭) বলে পরিচয় পাওয়া গেছে, জানান ওসি৷


তিনি জানান, ঘটনার খবর পেয়ে উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী মহকুমা পুলিশ আধিকারিক কান্তা জাহাঙ্গিরকে সঙ্গে নিয়ে চুড়াইবাড়িতে আসেন৷ বর্তমানে গাঁজা সহ ট্রাকচালক চুড়াইবাড়ি থানার হেফাজতে রয়েছে৷ ধৃত উৎপল দাসের বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় গ্রেফতার করা হয়েছে৷ আগামীকাল তাকে ধর্মনগরে জেলা বিচারবিভাগীয় আদালতে পেশ করা হবে৷

Releated Posts

প্রকাশিত হল নিট-ইউজি ২০২৬-এর ফল, মেডিক্যালে ভর্তির যোগ্য ১১.২১ লক্ষ পরীক্ষার্থী

নয়াদিল্লি, ১৬ জুলাই: জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ) বৃহস্পতিবার নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার ফল প্রকাশ করেছে। এবারের পরীক্ষায় ১১.২১ লক্ষ…

ByBySandeep Biswas Jul 16, 2026

পাঞ্জাব আশার দৃষ্টিতে বিজেপির দিকে তাকিয়ে: প্রধানমন্ত্রী মোদি

চণ্ডীগড়, ১৬ জুলাই (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পাঞ্জাবের মানুষ এখন আশার দৃষ্টিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

ByBySandeep Biswas Jul 16, 2026

পুরীর রথযাত্রায় পদপিষ্টের মতো পরিস্থিতি, শ্বাসরোধে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

ভুবনেশ্বর, ১৬ জুলাই (আইএএনএস): ওড়িশার পুরীতে বিশ্ববিখ্যাত রথযাত্রা চলাকালীন বৃহস্পতিবার পদপিষ্টের মতো পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ উঠেছে।…

ByByNews Desk Jul 16, 2026

১০০-রও বেশি বিজ্ঞানীর পদত্যাগে নড়েচড়ে বসল কেন্দ্র, ইসরো-তে স্বেচ্ছা অবসর ও ইস্তফার নিয়মে কড়াকড়ি: রিপোর্ট

নয়াদিল্লি, ১৬ জুলাই : সাম্প্রতিক মাসগুলিতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-তে ১০০-রও বেশি বিজ্ঞানীর পদত্যাগের ঘটনায় উদ্বেগ তৈরি…

ByBySandeep Biswas Jul 16, 2026
Scroll to Top