News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরী খুইয়ে শয্যাসায়ী চাকুরিচ্যুত শিক্ষক
Image

চাকুরী খুইয়ে শয্যাসায়ী চাকুরিচ্যুত শিক্ষক

আগরতলা, ১৫ জুলাই : চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা হতাশাগ্রস্ত হয়ে ক্রমশ অসুস্থ হয়ে পড়তে শুরু করেছেন। ইতিমধ্যেই ১০৪ জন চাকরীচ্যুত শিক্ষকের মৃত্যু হয়েছে। আরো অনেক শিক্ষক শয্যাশায়ী।

চাকরিচ্যুত ১০৩২৩ গ্রেজুয়েট শিক্ষক বলরাম ঘোষ চাকরি হারানোর পর থেকে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েন। স্টোক করে তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। বাধারঘাটস্থিত মাতৃপল্লী এলাকায় বাড়ি বলরাম ঘোষের। সংসারে একমাত্র উপার্জনশীল ছিলেন তিনি। বাড়িতে ছোট্ট একটি মেয়ে রয়েছে। সে সপ্তম শ্রেণীতে পড়ে। চাকরিচ্যুত গ্রেজুয়েট শিক্ষক বলরাম ঘোষ অসুস্থ হওয়ার পর থেকে সংসার চালাতে পারছে না উনার স্ত্রী।

তাই বৃহস্পতিবার চাকরিচ্যুত শিক্ষকদের এক প্রতিনিধি দল মাতৃপল্লীস্থিত বলরাম ঘোষ এর বাড়িতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। উনার স্ত্রী সংবাদ মাধ্যমের সামনে বলেন, চাকরি চলে যাওয়ার কারণেই ওনার এই অবস্থা। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে প্রার্থনা করেছেন চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য। কেননা, সরকার যদি চাকরি তাছাড়া এদিন ১০৩২৩ শিক্ষক বিজয়কৃষ্ণ দেব সংবাদ মাধ্যমকে বলেন পয়সার অভাবে ১০৩২৩ শিক্ষক বলরাম ঘোষ চিকিৎসা করাতে পারছেন না।

একপ্রকার হতাশাগ্রস্ত হয়েই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। মানবতা হল ঈশ্বরের দেওয়া সর্বশ্রেষ্ঠ উপহার। সেটা যদি কোন রাজনৈতিক দল কিংবা সরকারের না থাকে তাহলে তাদের ধ্বংস অবশ্যম্ভাবী বলে মন্তব্যয করেন। চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের বাস্তব অবস্থা বিবেচনা করে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top