News Flash

Image

ফাঁসিতে যুবকের আত্মহত্যা

আগরতলা, ১২ জুলাই : রাজধানী আগরতলা শহর সংলগ্ন যোগেন্দ্রনগর পূর্ব মহাশক্তি ক্লাব সংলগ্ন এলাকায় এক যুবক ফাঁসিতে আত্মহত্যা করেছে। পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে।
কলেজটিলা আউটপোষ্টের যোগেন্দ্রনগর পূর্ব মহাশক্তি পাড়ায় নিজ বাড়ির রান্না ঘর থেকে কৃষ্ণ দাসের ছেলে সঞ্জয় দাসের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত যুবকের বয়স ৩৮ বছর। পেশায় ভিডিও রেকর্ডিংও এডিটিং করে। ঘটনার বিবরণে যানা যায়, সঞ্জয় দাসের স্ত্রী পায়ই অত‍্যাচার করত বলে পরিবারের অভিযোগ। গতকাল তাকে মারধর করে তার স্ত্রী । সে প্রায়ই মদ খেয়ে আসতো। তাতে সংসারে অশান্তির সৃষ্টি হয়।ঘটনার খবর পেয়ে ঘটনার স্থলে ছুটে আসে কলেজটিলা আউট পোষ্টের পুলিশ। সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top