News Flash

  • Home
  • খেলা
  • ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছে নেই : রজনীকান্ত
Image

ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছে নেই : রজনীকান্ত

চেন্নাই, ১২ জুলাই (হি.স.): “ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছে নেই”, জানিয়ে দিলেন তামিল সুপারস্টার রজনীকান্ত। শারীরিক অসুস্থতা নাকি অন্য কিছু? কারণ যাই হোক না কেন রাজনীতি থেকে সরে দাঁড়ালেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। একইসঙ্গে ভেঙে দিলেন নিজের ‘রজনী মক্কল মন্দ্রম’ দলকে। রজনীকান্ত রাজনীতিতে যোগ দেবেন, না-কি রাজনীতিতে যোগ দেবেন, তা নিয়ে সোমবার সকাল থেকেই গুঞ্জন চলছিল তামিলনাড়ু রাজনীতিতে। দুপুরেই থালাইভা জানিয়ে দিয়েছেন, “ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা নেই আমার।”

নিজের শখের ‘রজনী মক্কল মন্দ্রম’ দলকেও ভেঙে দিলেন তামিল সুপারস্টার। রজনীকান্তের কথায়, “রজনী মক্কল মন্দ্রমকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছি আমি। তবে, রজনী মক্কল মন্দ্রমের অফিস কর্মকর্তারা রজনীকান্ত ফ্যান ক্লাব অ্যাসোসিয়েশনের অংশ হিসেবে থাকবেন, যা জনসেবায় নিয়োজিত থাকবে।” হেলথ চেক-আপের পর গত সপ্তাহেই আমেরিকা থেকে ফিরেছেন রজনীকান্ত। সোমবার সকালে চেন্নাইয়ের রাঘবেন্দ্র অনুষ্ঠান ভবনে রজনী মক্কল মন্দ্রমের জেলা সচিব ও অফিস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন রজনীকান্ত। রজনী জানিয়েছেন, “ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছে নেই আমার।”

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top