News Flash

  • Home
  • দিনের খবর
  • ত্রিপুরায় জনজাতি কল্যানে ঢালাও সহায়তা করছে কেন্দ্রীয় সরকার : মেবার কুমার জমাতিয়া
Image

ত্রিপুরায় জনজাতি কল্যানে ঢালাও সহায়তা করছে কেন্দ্রীয় সরকার : মেবার কুমার জমাতিয়া

আগরতলা, ১২ জুলাই : জনজাতি কল্যানে কেন্দ্রের ঢালাও সহায়তা পেয়ে আপ্লুত ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী তথা শাসক শরিক দল আইপিএফটি-র সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া। আজ কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রী কাছে পেয়ে তিনি ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছিলেন না। একলব্য স্কুলের অনুমোদন থেকে শুরু করে অর্থ বরাদ্দ প্রতি বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর দাবি, জনজাতি কল্যানে কাঙ্খিত লক্ষ্যে পৌছানোর দিকেই এগিয়ে চলেছে ত্রিপুরা। ২৫ বছরের বাম শাসনের বঞ্চনা দূর করার ক্ষেত্রে অনেকটা পথ পেরিয়ে এসেছে বিজেপি-আইপিএফটি জোট সরকার।


এদিন তিনি বলেন, কেন্দ্রীয় সরকার জনজাতিদের শিক্ষার মানোন্নয়নে ১৮টি একলব্য সস্কুলের অনুমোদন দিয়েছে। তার মধ্যে ১৬টি স্কুল নির্মানাধীন রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, ২০২২ সালের মধ্যে ওই স্কুলগুলি চালু করা সম্ভব হবে। সাথে তিনি যোগ করেন, এডিসি এলাকার উন্নয়ন নিয়েও কেন্দ্রীয় মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। কারণ, এডিসি-র উন্নয়ন ছাড়া ত্রিপুরার সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে না। তিনি বলেন, বাম আমলে প্রচুর কাজের ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি এডিসি প্রশাসন। অতি সত্ত্বর তা কেন্দ্রের কাছে পাঠালে আরও অর্থ মঞ্জুর হবে।


মেবার কুমার জমাতিয়া বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছেন জনজাতি কল্যানে সমস্ত সহায়তা করবে কেন্দ্রীয় সরকার। সে মোতাবেক প্রতিশ্রুতি পালন করছে কেন্দ্রীয় সরকার। তাই তিনি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top