News Flash

  • Home
  • Uncategorized
  • Covid Tripura : আট সপ্তাহ বাদে গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় করোনা আক্রান্ত হয়ে কোন মৃত্যু হয়নি
Image

Covid Tripura : আট সপ্তাহ বাদে গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় করোনা আক্রান্ত হয়ে কোন মৃত্যু হয়নি

আগরতলা, ১০ জুলাই : প্রায় আট সপ্তাহ বাদে গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় করোনা আক্রান্ত হয়ে কোন মৃত্যু হয়নি। সাথে দৈনিক সংক্রমণও কিছুটা কমেছে। সুস্থতাও স্বস্তি দিচ্ছে। সবমিলিয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪১১ জন করোনা আক্রান্ত, কোন মৃত্যু নেই এবং ৪৪১ জন সুস্থ হয়েছেন।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টায় আরটি-পিসিআর ১৪১৭ এবং রেপিড এন্টিজেনের মাধ্যমে ৫৮২৫ জন মোট ৭২৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআর ২৮ জন এবং রেপিড এন্টিজেনে ৩৮৩ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলিয়ে গত ২৪ ঘন্টায় মোট ৪১১ জন নতুন করোনা সংক্রামিতের খোঁজ পাওয়া গেছে। সংক্রমণের হার কমে হয়েছে ৫.৬৮ শতাংশ।


তবে, সামান্য স্বস্তির খবরও রয়েছে। গত ২৪ ঘন্টায় ৪৪১ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছে। তাতে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৩৭১৩ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৬৯৯৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬৫৪৭৩ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার হয়েছে ৫.১৫ শতাংশ। তেমনি, সুস্থতার হার কমে হয়েছে ৯৩.৬৭ শতাংশ। এদিকে মৃতের হার হয়েছে ১.০১ শতাংশ। নতুন করে কোন মৃত্যু না হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৭০৯ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বাস্থ্য দফতরের আধিকারিক জানিয়েছেন, গত মে মাসের প্রথম সপ্তাহের পর গত ২৪ ঘন্টায় কোন মৃত্যু হয়নি, এমন তথ্য মিলেছে।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, লাগাতর পশ্চিম জেলাই সংক্রমণে শীর্ষে রয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে পশ্চিম জেলায় ৯৭ জন, দক্ষিন জেলায় ৬১ জন, গোমতি জেলায় ৫১ জন, ধলাই জেলায় ৪২ জন, সিপাহীজলা জেলায় ২৪ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৩৭ জন, ঊনকোটি জেলায় ৬৫ জন এবং খোয়াই জেলায় ৩৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top