News Flash

Image

ত্রিপুরা : নতুন রাজ্যপাল আসছেন ১২ই, বিদায়ী রাজ্যপাল যাচ্ছেন ১৩ই

আগরতলা, ১০ জুলাই (হি. স.) : ত্রিপুরায় রাজ্যপাল পরিবর্তন হয়েছে। বিদায়ী রাজ্যপাল রমেশ বৈস আগামী ১৩ জুলাই রাজ্য ছাড়ছেন। ওইদিন তাঁকে বিদায় সম্বর্ধনা দেওয়া হবে। অন্যদিকে, নতুন রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্য্য আগামী ১২ জুলাই ত্রিপুরায় আসছেন।


রাজ্যপালের সচিব তরুণ কান্তি চাকমা বলেন, বিদায়ী রাজ্যপালকে সম্বর্ধনা দেওয়া এবং নতুন রাজ্যপালের শপথ গ্রহণের প্রস্তুতি চলছে। বিদায়ী রাজ্যপাল রমেশ বৈস আগামী ১৩ জুলাই রাজ্য ছাড়বেন। ওইদিন তাঁকে বিদায়ী সম্বর্ধনা দেওয়া হবে। সূত্রের খবর, ১৪ জুলাই তিনি ঝারখন্ডের রাজ্যপাল হিসেবে শপথ নেবেন।


এদিকে, নতুন রাজ্যপাল আগামী ১২ জুলাই বিকেল চারটায় দিল্লি থেকে সরাসরি বিমানে আগরতলায় আসবেন। এ-বিষয়ে তরুণ বাবু বলেন, নতুন রাজ্যপাল আগরতলায় আসার পর শপথের দিনক্ষণ তাঁর সাথে আলোচনার মাধ্যমেই স্থির করা হবে। তাঁর মতে, সম্ভত ১৩ জুলাই বিকেলে কিংবা ১৪ জুলাই সকালে নতুন রাজ্যপাল শপথ নেবেন। প্রস্তুতি সেভাবেই নেওয়া হচ্ছে, বলেন তিনি।

Releated Posts

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top