News Flash

  • Home
  • Uncategorized
  • Jagannath Rath Yatra : রথযাত্রার ১ দিন আগে থেকেই জারি হচ্ছে কারফিউ, ১০ তারিখের মধ্যে পর্যটকদের পুরী ছাড়ার অনুরোধ
Image

Jagannath Rath Yatra : রথযাত্রার ১ দিন আগে থেকেই জারি হচ্ছে কারফিউ, ১০ তারিখের মধ্যে পর্যটকদের পুরী ছাড়ার অনুরোধ

পুরী, ১০ জুন (হি. স.) : করোনা পরিস্থিতির কথা বিবেচনা করেই, এবারও ভক্তবিহীন রথযাত্রা হচ্ছে পুরীতে। আর তার জন্যই কড়া ব্যবস্থা নিচ্ছে ওডিশা প্রশাসন। ১১ জুলাই রাত ৮ টা থেকে পুরীতে জারি হচ্ছে কারফিউ। যা জারি থাকবে রথযাত্রার পরের দিন অর্থাৎ ১৩ জুলাই পর্যন্ত। ইতিমধ্যেই এলাকার সমস্ত পর্যটককে ১০ তারিখের মধ্যে পুরী ছাড়ার অনুরোধ করা হয়েছে।

এদিকে, পুরী এবং ওডিশার অন্যান্য জেলায় রথযাত্রার আয়োজন করতে চেয়ে অনেকেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু পুরী ছাড়া ওডিশার অন্যান্য অংশে রথযাত্রার অনুমতি দেয়নি ওডিশা সরকার। আর সরকারের এই নির্দেশের বিরুদ্ধেই আদালতে একাধিক পিটিশন জমা পড়ে। এদিন সেই সব পিটিশন খারিজ করে দেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, রথযাত্রা নিয়ে ওডিশা সরকারের সিদ্ধান্তে কোনওরকম হস্তক্ষেপ করবে না আদালত।

আর তাই গতবারের মতই এবারও করোনাবিধি মেনেই, পালিত হবে জগন্নাথ (নান্দীঘোষ), বলভদ্র (তালধ্বজ) ও সুভদ্রার (দর্পদলনা) রথযাত্রা। রথযাত্রা উপলক্ষ্যে থাকবে না কোনও ভক্ত সমাগম। যাঁরা রথের কাছাকাছি উপস্থিত থাকবেন এবং রথের রশি টানার সুযোগ পাবেন প্রত্যেককে নেগেটিভ আরটি-পিসিআর রিপোর্ট দেখাতে হবে। পাশাপাশি টিকার দু’টি ডোজই হয়ে গিয়ে থাকতে হবে। এছাড়াও এলাকার সমস্ত পর্যটককে ১০ তারিখের মধ্যে পুরী ছাড়ার অনুরোধ করা হয়েছে। রথযাত্রা উপলক্ষ্যে পুরীতে জানবাহন চলাচলের উপরেও বিধিনিষেধ জারি করা হয়েছে। এছাড়াও সরকারের পক্ষ থেকে নির্দেশ হিসেবে বলা হয়েছে যে, বিশেষ কোনও প্রয়োজন ছাড়া দোকান খোলা যাবে না।

প্রসঙ্গত,১২ জুলাই রয়েছে রথযাত্রা উৎসব। ২০২০ সালের আগে পর্যন্ত মহা-ধূমধাম করে এই উৎসব পালিত হত। পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে বহু ভক্তের সমাগম হত। কিন্তু গতবছর করোনার আগমনের কারণে এই চেনা ছবিতে পরিবর্তন ঘটে। এবারও করোনার কারণেই বিধিনিষেধের বেড়াজালে পালিত হবে রথযাত্রা উৎসব। জানা গিয়েছে, এবার ৩ হাজার সেবায়েত অংশ নেবেন অনুষ্ঠানে। সুরক্ষার জন্য ১ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে কারফিউর সময়সীমা আরও বাড়ানো হতে পারে ওডিশায়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top