News Flash

  • Home
  • Uncategorized
  • যোগী সরকারকে সমালোচনা, মায়াবতী বললেন জঙ্গলরাজ চলছে উত্তর প্রদেশে
Image

যোগী সরকারকে সমালোচনা, মায়াবতী বললেন জঙ্গলরাজ চলছে উত্তর প্রদেশে

লখনউ, ১০ জুলাই (হি.স.): আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যোগী আদিত্যনাথ সরকারকে তীব্র সমালোচনা করলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র প্রধান মায়াবতী। মায়াবতীর মতে, জঙ্গলরাজ চলছে উত্তর প্রদেশে। হিংসা চলছে রাজ্যে, অশালীন আচরণের শিকার হচ্ছেন মহিলারা। উত্তর প্রদেশের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার খবর পাওয়া যাচ্ছে, অভিযোগ উঠছে বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না।

এরই প্রেক্ষিতে শনিবার টুইট করে মায়াবতী লিখেছেন, বিজেপির বর্তমান শাসনে রাজ্যে কোনও আইন-শৃঙ্খলা নেই, তবে জঙ্গলরাজ চলছে, পঞ্চায়েত নির্বাচনে হিংসা ছড়ানো হচ্ছে। লখিমপুর খেরিতে মহিলার সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে। যা অত্যন্ত নিন্দনীয়।” অভিযোগ, চান্দউলি এলাকায় দলিতের বাড়ি ভাঙচুর করা হয়েছে, এ প্রসঙ্গে অপর একটি টুইটে বিজেপিকে আক্রমণ করে মায়াবতী লিখেছেন, “এটাই কী তাঁদের দলিত-ভালোবাসা? কেন্দ্র ও রাজ্যের দলিত নেতারা চুপ করে রয়েছেন, এটা অত্যন্ত দুঃখের বিষয়।”

Releated Posts

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top