News Flash

  • Home
  • Uncategorized
  • Encounter Terrorist : কাশ্মীরে ২৪ ঘন্টায় খতম ৫ জঙ্গি, সুরক্ষা বাহিনীকে অভিনন্দন আইজিপি-র
Image

Encounter Terrorist : কাশ্মীরে ২৪ ঘন্টায় খতম ৫ জঙ্গি, সুরক্ষা বাহিনীকে অভিনন্দন আইজিপি-র

শ্রীনগর, ৮ জুলাই (হি.স.): কাশ্মীরে ২৪ ঘন্টার ব্যবধানে ৫ জন জঙ্গিকে নিকেশ করে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। এই সাফল্যের জন্য পুলিশ ও সুরক্ষা বাহিনীকে অভিনন্দনও জানিয়েছেন কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার। জম্মু ও কাশ্মীরে কুলগাম, পুলওয়ামা ও কুপওয়ারা জেলায় প্রথক তিনটি এনকাউন্টারে নিকেশ হয়েছে ৫ জন সন্ত্রাসবাদী।

কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার জোডার এলাকায় কুলগাম পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে নিকেশ হয়েছে দু’জন লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী। আবার পুলওয়ামা জেলার পুচল এলাকায় সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে দু’জন জঙ্গি। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের শীর্ষ কমান্ডার মেহরাজুদ্দিন হালওয়াই ওরফে উবাইদ। সবমিলিয়ে বিগত ২৪ ঘন্টার ব্যবধানে কাশ্মীরে নিকেশ হয়েছে ৫ জন সন্ত্রাসবাদী। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, “কাশ্মীরে ২৪ ঘন্টায় নিকেশ ৫ জঙ্গি। কোনও ক্ষয়ক্ষতি ছাড়া এই অভিযানের জন্য পুলিশ ও সুরক্ষা বাহিনীকে অভিনন্দন।

বৃহস্পতিবার সকালে কাশ্মীরে আইজিপি জানিয়েছেন, “বুধবার রাতে কুলগাম ও পুলওয়ামা থেকে দু’টি তথ্য পেয়েছিলাম আমরা। কুলগাম থেকে আমরা জানতে পারি দু’জন লস্কর জঙ্গি জাতীয় সড়কে হামলা চালানোর পরিকল্পনা নিচ্ছে। অভিযান চালায় সেনাবাহিনী ও কুলগাম পুলিশ, নিকেশ হয়েছে দু’জন জঙ্গি। উভয় জঙ্গি স্থানীয়।” আইজিপি আরও জানিয়েছেন, “পুলওয়ামাতে একটি গ্রামে লুকিয়ে ছিল দুই জঙ্গি। পুলিশ, সিআরপিএফ ও সেনাবাহিনী তল্লাশি অভিযান চালায়, ওই দুই জঙ্গিকে আত্মসমর্পণের জন্য বলা হয়েছিল। কিন্তু সন্ত্রাসীরা গুলি চালাতে থাকে, আমরা পাল্টা জবাব দিলে দুই জঙ্গি খতম হয়। ওই দুই জঙ্গি স্থানীয় ও লস্করের সঙ্গে যুক্ত। ২৪ ঘন্টায় মোট ৫ জঙ্গি নিকেশ হয়েছে।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top