News Flash

  • Home
  • খেলা
  • পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার দুই ভারতীয় জওয়ান
Image

পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার দুই ভারতীয় জওয়ান

নয়াদিল্লি, ৬ জুলাই (হি.স.): পাকিস্তানের হয়ে চরবৃত্তি ! পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুই  ভারতীয় সেনা জওয়ানকে। পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে বহু গুরুত্বপূর্ণ গোপন নথি পাচার করেছে ধৃতরা বলে খবর। মঙ্গলবার তাদের পাকড়াও করে পাঞ্জাব পুলিশ।


পাঞ্জাবের ডিজিপি দীনকর গুপ্তা জানিয়েছে, আইএসআইয়ের হয়ে কাজ করছিল ধৃত দুই জওয়ান। তাঁদের নাম হরপ্রীত সিং (২৩) ও গুরবেজ সিং (২৩)। অমৃতসরের বাসিন্দা হরপ্রীত ১৯ রাষ্ট্রীয় রাইফলসের হয়ে অনন্তনাগে কর্মরত ছিল। ১৮ শিখ লাইট ইনফ্যান্ট্রির জওয়ান গুরবেজ কারগিলে মোতায়েন ছিল। সীমান্তে ফৌজ মোতায়েন ও সেনাঘাঁটি নিয়ে বিগত চার মাসে অন্তত ৯০০টি অত্যন্ত গোপন নথি পাক গুপ্তচর সংস্থাটির হাতে তুলে দিয়েছে তারা। ধৃতদের জেরা করবেন সেনার গোয়েন্দারা বলে খবর। কতদিন ধরে আইএসআইয়ের সঙ্গে কাজ করছিল তারা এবং কোন ধরনের নথি পাচার হয়ে গিয়েছে সেইসব তথ্য জানতেই জেরা করা হবে ধৃতদের। পাশাপাশি দেশে ও সেনাবাহিনীর অন্দরে পাক গুপ্তচর সংস্থাটির চর রয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখবেন তদন্তকারীরা। তদন্তকারী অফিসারদের অনুমান, ওই জওয়ানদের সম্ভবত হানি ট্র্যাপে ফেলে পাকিস্তানের হয়ে চরবৃত্তিতে নিয়োগ করা হয়।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top