News Flash

  • Home
  • দেশ
  • Nigeria Gunman : নাইজেরিয়ায় ১৪০ পড়ুয়াকে অপহরণ করল বন্দুকবাজ, উদ্বেগে অভিভাবকরা
Image

Nigeria Gunman : নাইজেরিয়ায় ১৪০ পড়ুয়াকে অপহরণ করল বন্দুকবাজ, উদ্বেগে অভিভাবকরা

আবুজা, ৬ জুলাই (হি.স.): উত্তর-পশ্চিম নাইজেরিয়ার একটি বোর্ডিং স্কুল থেকে ১৪০ জন পড়ুয়াকে অপহরণ করে নিয়ে গেল বন্দুকবাজরা। সোমবার উত্তর-পশ্চিম নাইজেরিয়ার কাদুনা স্টেটের বেথেল ব্যাপ্টিস্ট হাইস্কুলে হানা দেয় বন্দুকধারীরা, এরপর ওই বোর্ডিং স্কুল থেকে ১৪০ জন স্কুলপড়ুয়াকে অপহরণ করে নিয়ে যায় আততায়ীরা। সন্তানদের কী হল, তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা।

স্কুলের শিক্ষক এমানুয়েল পল জানিয়েছেন, “১৪০ জন স্কুলপড়ুয়াকে অপহরণ করে নিয়ে গিয়েছে অপহরণকারীরা। শুধুমাত্র ২৫টি পড়ুয়া পালতে সক্ষম হয়েছে। পড়ুয়াদের ঠিক কোথায় নিয়ে যাওয়া হয়েছে, এ বিষয়ে আমরা কিছুই জানি না।” চিন্তিত অভিভাবকরা জানিয়েছেন, “যতক্ষন না পর্যন্ত আমাদের সন্তানরা ফিরে আসছে, ততক্ষন আমরা প্রতিবাদ চালিয়ে যাব।” সরকারকেও আক্রমণ করেছেন অভিভাবকরা।

Releated Posts

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top