News Flash

  • Home
  • Uncategorized
  • হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি পদে ফের বহাল আজহারউদ্দিন
Image

হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি পদে ফের বহাল আজহারউদ্দিন

হায়দরাবাদ, ৫ জুলাই (হি.স.) : হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি পদে ফিরিয়ে আনা হল মহম্মদ আজহারউদ্দিনকে। সংস্থার ওম্বুডসম্যান দীপক বর্মা এই সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলকেই বাতিল করেছেন তিনি।

সাময়িকভাবে একটি আদেশ জারি করেছেন বর্মা। সেখানে স্পষ্ট বলা হয়েছে, সহ-সভাপতিকে জন মনোজ, আর বিজয়ানন্দ, নরেশ শর্মা, সুরেন্দর অগ্রবাল এবং অনুরাধাকে নির্বাসিত করা হচ্ছে। কিছুদিন আগে এই অ্যাপেক্স কাউন্সিলই আজহারউদ্দিনকে নির্বাসিত করেছিল। তাদের দাবি ছিল, বিসিসিআইয়ের সংবিধানের নিয়ম ভেঙেছেন আজহার। তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগও উঠেছিল। কিন্তু বর্মা জানিয়েছেন, নিজে থেকে এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অ্যাপেক্স কাউন্সিলের নেই। তাই আজহারউদ্দিনকে নির্বাসিত করার যে সিদ্ধান্ত, তা বাতিল করা হচ্ছে।


শুধু তাই নয়, প্রত্যেক সদস্যকে কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়েছে এবং ভবিষ্যতে আজহারউদ্দিনের বিরুদ্ধে এরকম হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top