News Flash

  • Home
  • বিদেশ
  • Tipra motha: খোয়াইতে তিপ্রামথা দলের মহিলা সংগঠনের বৈঠক অনুষ্ঠিত
Image

Tipra motha: খোয়াইতে তিপ্রামথা দলের মহিলা সংগঠনের বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই।। খোয়াইতে তিপ্রামথা দলের মহিলা সংগঠনের বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার। তিপ্রা মহিলা ফেডারেশনের উদ্যোগে খোয়াইর আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রে বৈঠক অনুষ্ঠিত হয় সাংগঠনিক বৈঠক।

খোয়াই মহকুমার তুলাশিখর আর ডি ব্লকের অন্তর্গত বাচাইবাড়ি কমিউনিটি হলে তিপ্রামথা দলের শাখা সংগঠন তিপ্রা মহিলা ফেডারেশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন আশারামবাড়ি হালাহালি কেন্দ্রের ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের এম ডি সি অনন্ত দেববর্মা। তাছাড়া তিপ্রা মহিলা ফেডারেশনের কেন্দ্রীয় পর্যবেক্ষক মনিহার দেববর্মা, তিপ্রা যুব সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যকারি সম্পাদক প্রস্মিক দেববর্মা, তিপ্রামতার রাজনগর জোনাল চেয়ারম্যান বিশু দেববর্মা সহ অন্যান্যরা ।

এ দিনের বৈঠকে আশারামবাড়ি বিধানসভা এলাকার সমস্ত মহিলা কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। বৈঠকের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সাংগঠনিক বৈঠকে সিদ্ধান্ত হয় তিপ্রা মহিলা ফেডারেশন আশারামবাড়ি বিধানসভা এলাকায় সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে তুলাশিখর জোনাল কমিটি গঠন করা হবে আগামী কিছুদিনের মধ্যেই।

Releated Posts

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top