News Flash

  • Home
  • Uncategorized
  • ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি ইউক্রেন
Image

ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি ইউক্রেন

রোম, ৩ জুলাই (হি.স.) : ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে নামার আগে চোট সমস্যায় ইংল্যান্ড। অনুশীলনে চোট পেলেন ইংল্যান্ডের তারকা ফুটবলার বুকায়ো সাকা। ইউক্রেনের বিরুদ্ধে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে নামার ব্যাপারে অনিশ্চিত তিনি।

ইংরেজ প্রশিক্ষক গ্যরেথ সাউথগেট জানিয়েছেন ফিটনেস পরীক্ষা দেওয়ার পরেই ঠিক করা হবে সাকা খেলবেন কি না। তিনি বলেন, “অনুশীলনে হালকা চোট পেয়েছে সাকা। ও খেলতে পারবে কি না সেটা দেখতে হবে। বাকি সকলেই সুস্থ।”


তবে শুধু চোট নয়, ইংল্যান্ড শিবিরে চিন্তার কারণ কার্ড সমস্যাও। ইউক্রেনের বিরুদ্ধে হ্যারি মাগুয়্যের, ডেক্লান রাইস, কালভিন ফিলিপস এবং ফিল ফোডেনের কার্ড দেখা চলবে না। কার্ড দেখলেই সেমিফাইনালে খেলতে পারবেন না তাঁরা।

এখনও অবধি ইংল্যান্ডের সব ম্যাচ ছিল দেশের মাটিতে। শনিবার তা হচ্ছে না। রোমে খেলতে নামবে তারা। মনে করা হচ্ছে এতে বাড়তি সমস্যায় পড়বে ইংল্যান্ড। যদিও সাউথগেট বলেন, “এটা বোধ হয় আমাদের জন্য ভালই হল। পরিবেশ পাল্টে যেতে অন্য রকম একটা চ্যালেঞ্জের মুখে পড়ব আমরা। দলের একাগ্রতা বাড়াতে সাহায্য করবে এটা।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top