News Flash

  • Home
  • বিদেশ
  • EURO Cup : ইউরোতে সুইসদের স্বপ্নের দৌড়ে ইতি, টাইব্রেকারে ম্যাচ জিতে সেমিফাইনালে স্পেন
Image

EURO Cup : ইউরোতে সুইসদের স্বপ্নের দৌড়ে ইতি, টাইব্রেকারে ম্যাচ জিতে সেমিফাইনালে স্পেন

মাদ্রিদ, ৩ জুলাই (হি.স.) : এবারের মত ইউরোতে শেষ হল সুইত্‍জারল্যান্ডের স্বপ্নের দৌড়। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েও সমতায় ফিরে শক্তিশালী স্পেনের বিরুদ্ধে সবরকম লড়াই করেও শেষরক্ষা হল না সুইসদের। টাইব্রেকারে ভাগ্য সঙ্গ দিল স্প্যানিশ আর্মাডার। পেনাল্টি শুটে ৩-১ ব্যবধানে শেষ চারে পৌঁছে গেল স্পেন।

প্রথমার্ধের ১-০ গোলে এগিয়ে থাকে স্পেন। দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফেরানোর জন্য ঝাপায় সুইত্‍জারল্যান্ড। ম্যাচের ৬৮ মিনিটে দুরন্ত পাসিং ফুটবল খেলে গোল করে যান সাকেরি। ১-১ সমতায় ফেরে সুইসরা। ম্যাচের ৭৭ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখে সুইত্‍জারল্যান্ডের রেমো ফ্রিউলার। এরপর ১০ দনের সুইসদের বিরুদ্ধে আক্রমণের ঝড় তোলে স্পেন। কিন্ত নির্ধারিত সময়ে গোলে মুখ খুলতে পারেনি কোনও দল। অতিরিক্ত সময়ের ৩০ মিনিটেও স্পেনকে আটকে রাখে সুইসরা।


ম্যাচ গড়ায় টাইব্রেকারে। গোটা ম্যাচে অসাধরণ গোল কিপিং করার পাশাপাশি টাইব্রেকারেও ২টি শট অনবদ্যভাবে বাঁচিয়ে দেন সুইস গোলরক্ষক সোমের। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। অপরদিকে সুইসদেরও দুটি শট বাঁচিয়ে দেন স্পেনের গোলরক্ষক সিমন। পাশাপাশি একটি শট বাইরে মারে সুইসরা। ফলে ৩-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় লুই অনরিকের দল।

Releated Posts

ভারতের আর্থিক সহায়তায় নেপালে আরও একটি স্কুল ভবন নির্মাণ শুরু

কাঠমান্ডু, ১ অগস্ট (আইএএনএস): ভারতের আর্থিক সহায়তায় নেপালের লুম্বিনী প্রদেশের বাঁকে জেলার খাজুরা গ্রামীণ পৌরসভায় একটি নতুন স্কুল…

ByByNews Desk Aug 1, 2026

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top