News Flash

  • Home
  • বিদেশ
  • IPFT MLA Resigned : বিধায়ক বৃষকেতু দেববর্মার পদত্যাগ, আইপিএফটি সংকটে
Image

IPFT MLA Resigned : বিধায়ক বৃষকেতু দেববর্মার পদত্যাগ, আইপিএফটি সংকটে

আগরতলা, ২৯ জুন : শাসক জোট শরিক দল আইপিএফটি বড়সড় ধাক্কা খেল। বিধায়ক পদে পদত্যাগ করলেন বৃষকেতু দেববর্মা। তিনি সিমনা কেন্দ্রের বিধায়ক। আজ তিনি পদত্যাগ পত্র ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষের কাছে পাঠিয়েছেন। অধ্যক্ষ রেবতী দাস ওই পদত্যাগ পত্র পেয়েছেন বলে জানিয়েছেন।

এ-বিষয়ে বিধায়ক বৃষকেতু দেববর্মার সাথে যোগাযোগ করা হলে তিনি জরুরি বৈঠকে আছেন বলে এড়িয়ে যান। তবে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতী দাস বলেন, বিধায়ক বিষকেতু দেববর্মার পদত্যাগ পত্র পেয়েছি। এখন বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করব। তারপর আইপিএফটির অন্য বিধায়াকদের সাথেও কথা বলব। সাথে তিনি জানান, বিধায়ক বৃষকেতু দেববর্মার সাথেও কথা বলে ফের সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্রের খবর, আইপিএফটি-তে বড়সড় ভাঙ্গন দেখা দেওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে। বিষকেতু দেববর্মা সম্ভবত তিপ্রা মথা দলে যোগ দেবেন। তাই তিনি পদত্যাগ করেছেন।

Releated Posts

ভারতের আর্থিক সহায়তায় নেপালে আরও একটি স্কুল ভবন নির্মাণ শুরু

কাঠমান্ডু, ১ অগস্ট (আইএএনএস): ভারতের আর্থিক সহায়তায় নেপালের লুম্বিনী প্রদেশের বাঁকে জেলার খাজুরা গ্রামীণ পৌরসভায় একটি নতুন স্কুল…

ByByNews Desk Aug 1, 2026

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top