News Flash

  • Home
  • Uncategorized
  • বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে
Image

বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

কলকাতা, ২৮ জুন (হি. স.) : দক্ষিণবঙ্গে চলছে রোদ-বৃষ্টির লুকোচুরি। কিন্তু বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বাড়ছে নদীর জলস্তর। প্লাবনের আশঙ্কাও করা হচ্ছে।

সূত্রের খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ। জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৪ শতাংশ। উত্তরপ্রদেশ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। এই অক্ষরেখা ঝাড়খণ্ড ও ওড়িশার উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গে বৃষ্টি চলছে। ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্তর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top