News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় বাইশ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল পুলিশ, ধৃত দুই
Image

কদমতলায় বাইশ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল পুলিশ, ধৃত দুই

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুন৷৷ গোয়েন্দা ও কদমতলা থানার যৌথ অভিযানে বাংলাদেশ পাচারের পথে বরগোল এলাকা থেকে উদ্ধার বাইশ লক্ষ টাকার নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট৷ সাথে আটক আন্তরাষ্ট্রীয় দুই পাচারকারি৷ধৃত পাচারকারি ফারুক আহমেদ (১৮) এবং বিশাল শব্দকর (১৯)৷উভয়ের ঘর কদমতলা থানা এলাকায়৷আগামিকাল ধৃতদের আদালতে প্রেরণ করবে কদমতলা থানার পুলিশ৷


ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নিকট গোপন সূত্রের খবর ছিল যে, দুই যুবক বরগোল মহেশপুরে সড়ক দিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট বাংলাদেশ পাচার করবে৷ পুলিশ সুপারের গোপন সংবাদের ভিত্তিতে উত্তর জেলার গোয়েন্দা ও কদমতলা থানার পুলিশ বরগোল মহেশপুর সড়কের বরগোল এলাকায় উৎপেতে বসে থাকে৷রাত যখন দশটা ছুঁইছুঁই টিক তখন দুই যুবক বরগোল থেকে মহেশপুরের উদ্দেশ্যে আসছিল৷কদমতলা থানার পুলিশ দুই যুবককে দাঁড়ানোর কথা বললে তারা পালিয়ে যেতে চেষ্টা করে৷ যদিও পুলিশ তাদের আটক করে তাদের কাছ থেকে ২২ প্যাকেট নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়৷আটককৃত দুই নেশা কারবারি দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে ফারুক আহমেদ পিতা লেইস চৌধুরী৷এবং সরসপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের বিশাল শব্দকর পিতা বিজন শব্দকর৷বর্তমানে নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেটসহ আন্তরাষ্ট্রীয় দুই পাচারকারি কদমতলা থানার হেফাজতে রয়েছে৷


এদিকে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, পুলিশ সুপারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২২ প্যাকেটে মোট ৪ হাজার ৪০০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ৷ উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় বাইশ লক্ষ টাকা৷ সাথে আন্তরাষ্ট্রীয় দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ৷ওসি শ্রী সরকার আরো জানান,এই বিপুল পরিমান নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট গুলি মহেশপুর হয় বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল৷ সাথে কদমতলা থানার পুলিশ এনডিপিএস ধারায় ৩৭ নম্বরের একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে৷সাথে ধৃত অন্তরাষ্ট্রীয় দুই পাচারকারীকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে কদমতলা থানার পুলিশ৷ আগামীকাল ধৃতদের ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করা হবে বলেও জানান ওসি শ্রী সরকার৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top