News Flash

  • Home
  • Uncategorized
  • হলফনামা গ্রহণের জন্য হাইকোর্টে ফের আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

হলফনামা গ্রহণের জন্য হাইকোর্টে ফের আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২৮ জুন (হি. স.) : নারদ মামলায় হলফনামা গ্রহণের জন্য ফের কলকাতা হাইকোর্টে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি এবং আইনমন্ত্রী মলয় ঘটক ফের আবেদন জানান, যাতে উচ্চ আদালত মঙ্গলবার শুনানির আগে তাঁদের হলফনামা গ্রহণ করা হয়।

সুপ্রিম কোর্টের নির্দেশেই এদিন আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রী। তবে তার আগে তাঁদের হলফনামার কপি দিতে হয়েছে সিবিআইকে। এর আগে শুক্রবার সুপ্রিম কোর্ট কলকাতা হাই কোর্টকে নির্দেশ দিয়েছিল, নারদ মামলায় মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীর হলফনামা গ্রহণ করতে হবে। পাশাপাশি, তাঁদের নির্দেশ দেওয়া হয়, যাতে ২৮ তারিখের মধ্যে নতুন করে হলফনামা পেশ করেন উচ্চ আদালতে।  তার আগে তার কপি সিবিআইকে জমা দিতে হবে।

গত মে মাসের ১৭ তারিখ নারদ মামলায় তৃণমূল কংগ্রেসের তিন বিধায়ক ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে সিবিআই। তারপরই নিজাম প্যালেসে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটক। সেখানে প্রায় ৬ ঘণ্টা ছিলেন মুখ্যমন্ত্রী। দফতরের বাইরে ভিড় এত বেড়ে যায় যে বাড়তি বাহিনী মোতায়েন করে সেই ভিড় সামলাতে হয়। এই ঘটনাকে খুব একটা ভাল চোখে দেখেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের অভিযোগ, জনপ্রিয় নেতাদের গ্রেফতারির প্রতিবাদে চাপ তৈরি করছে দল। সিবিআই আধিকারিকদের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এই মামলায় মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীকেও পক্ষ করা হয়।

কিন্তু সময়ের মধ্যে হলফনামা পেশ করা হয়নি, এই যুক্তিতে তাঁদের হলফনামা উচ্চ আদালত খারিজ করে। সেই মামলায় গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালত মমতা বন্দ্যোপাধ্যায় ও মলয় ঘটককে স্বস্তি দিয়ে হাই কোর্টকে হলফনামা গ্রহণের নির্দেশ দেয়। পাশাপাশি তাঁদেরও নতুন করে হলফনামা জমা দিতে বলে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top