News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু বিমানবন্দরে বিস্ফোরণে কেঁপে উঠল বায়ুসেনার আওতাধীন এলাকা, জারি সতর্কতা
Image

জম্মু বিমানবন্দরে বিস্ফোরণে কেঁপে উঠল বায়ুসেনার আওতাধীন এলাকা, জারি সতর্কতা

জম্মু, ২৭ জুন (হি.স.) : ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু বিমানবন্দরের টেকনিক্যাল এলাকা। শনিবার গভীর রাতে বিমানবন্দরের টেকনিক্যাল এরিয়া তথা ভারতীয় বায়ুসেনার এক্তিয়ারাধীন এলাকা বিকট শব্দে কেঁপে ওঠে বলে খবর। তবে বিস্ফোরণের ধরন সম্পর্কে রবিবার সকাল আটটা পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি। ফরেনসিক দল এবং বম্ব স্কোয়াড বিস্ফোরণ স্থলে পৌঁছেছে বলে জানা গিয়েছে। বিমানবন্দরের সাত্ত্বরি এয়ারফোর্স স্টেশনে এই বিস্ফোরণ ঘটেছে। এই বিস্ফোরণে দুজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। 

 ঘটনা ঘিরে মুহূর্তে চাঞ্চল্য ছড়ায় এদিন সকালে। শুরু হয়ে যায় তদন্ত। তবে কি থেকে বা কীভাবে এমন বিস্ফোরণ হয়েছে তা নিয়ে রয়েছে সন্দেহ। আদৌ এই বিস্ফোরণের সঙ্গে জঙ্গিযোগ রয়েছে কি না , তা নিয়ে রয়েছে সন্দেহ। শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে , একটি নয়, জম্মু বিমানবন্দরে পর পর ২ টি বিস্ফোরণ ঘটেছে। বম্ব ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে গিয়েছে বলে খবর।

বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন ফরেন্সিক দলের বিশেষজ্ঞরা। এদিকে, জম্মুতে এমন ঘটনার সঙ্গে সঙ্গেই ভূস্বর্গের নারওয়াল এলাকা থেকে এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ৫ কেজি আইইডি বিস্ফোরক পাওয়া গিয়েছে ঘটনা ঘিরে চলছে তদন্ত।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top