News Flash

  • Home
  • খেলা
  • দলে ফিরেই রাসেল ম্যাজিক, লুইস ঝড়ে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা
Image

দলে ফিরেই রাসেল ম্যাজিক, লুইস ঝড়ে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা

পোর্ট অব স্পেন, ২৭ জুন (হি.স.) : টি-২০ সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটে, বলে সফল হলেন আন্দ্রে রাসেল। ঝড় তুললেন এভিন লুইসও। তাঁদের দাপটে প্রথম ম্যাচে প্রায় দাঁড়াতেই পারলেন না কুইন্টন ডি’ককরা।

প্রথমে ব্যাট করতে নেমে ১৬০ রান করে দক্ষিণ আফ্রিকা। রাসি ভ্যান ডার দুসেনের ৩৮ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংস না থাকলে আরও লজ্জায় পড়তে হত প্রোটিয়াবাহিনীকে। ডি’কক করেন ২৪ বলে ৩৭ রান। তাঁকে ফিরিয়ে দেন রাসেল। ২০ বলে ২২ রান করেন অধিনায়ক টেম্বা বাভুমা। ২টি করে উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজের ফ্যাবিয়ান অ্যালেন এবং ডোয়েন ব্র্যাভো।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন লুইস এবং আন্দ্রে ফ্লেচার। ৭ ওভারে ৮৫ রান করে ফেলেন দুই ওপেনার। ফ্লেচার (১৯ বলে ৩০ রান) ফিরলেও ক্রিস গেলকে (২৪ বলে ৩২ রান) সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন লুইস (৩৫ বলে ৭১ রান)। শেষ পর্বে এসে ১২ বলে ২৩ রান করে ১৫ ওভারেই ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসে ১৫টি ছয় মারেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা, তার মধ্যে ৭টি মেরেছেন লুইস একাই। ম্যাচের সেরা তিনিই। রবিবার সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দেশ।

Releated Posts

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top