News Flash

  • Home
  • Uncategorized
  • নারদ মামলায় মুখ্যমন্ত্রী মমতার হলফনামা জমা নেওয়ার জন্য হাইকোর্টকে নির্দেশ শীর্ষ আদালতের
Image

নারদ মামলায় মুখ্যমন্ত্রী মমতার হলফনামা জমা নেওয়ার জন্য হাইকোর্টকে নির্দেশ শীর্ষ আদালতের

কলকাতা, ২৫ জুন (হি.স.) : মমতা বন্দ্যোপাধ্যায়ের করা সুপ্রিম কোর্টে নারদ মামলার হলফনামা জমা দেওয়ার মামলা আবারও ফিরল হাইকোর্টে। হাইকোর্টকে হলফনামা জমার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী ২৯ জুন মামলার শুনানির কথা। গত ৯ জুন অভিযুক্তদের পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভির সওয়ালের মাঝখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে হলফনামা জমা দেওয়ার আবেদন জানান আইনজীবী রাকেশ দ্বিবেদী।


কিন্তু, আদালত সেই আবেদন খারিজ করে দেয়। নারদ মামলায় আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটককে পার্টি হিসেবে যুক্ত করা হয়। কিন্তু তাঁদের পক্ষ থেকে আলাদা ভাবে হলফনামা জমা দেওয়া হয়নি। শুনানির প্রায় ১৫ দিনের শেষে ৯ জুন হলফনামা জমা দিতে গেলে তা খারিজ হয়ে যায়।


হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় তখন জানিয়েছিলেন, এক পক্ষের সওয়াল শেষে নতুন করে হলফনামা নিলে তার উপর ফের আলোচনা হবে। তাই তখন মুখ্যমন্ত্রীর হলফনামা জমা নেওয়া হল না।


এরপরই হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন মমতা। শুক্রবার সুপ্রিম কোর্ট সেই হলফনাম জমা নিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টকে। আগামী ২৯ জুন নারদ মামলার শুনানি রয়েছে হাইকোর্টে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে ২৮ জুন হলফনামা জমা দেওয়ার আবেদন করতে পারবেন মমতা।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top