News Flash

  • Home
  • Uncategorized
  • টিকার জন্য যোগ্য ৮০ শতাংশ নাগরিকের টিকাকরণ হয়েছে : এনএইচএম
Image

টিকার জন্য যোগ্য ৮০ শতাংশ নাগরিকের টিকাকরণ হয়েছে : এনএইচএম

আগরতলা, ২৫ জুন : ত্রিপুরায় করোনার টিকা নেওয়ার যোগ্য জনসংখ্যার ৮০ শতাংশ নাগরিকের টিকাকরণ সম্পন্ন হয়েছে। আজ সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা মিশন অধিকর্তা ডা: সিদ্ধার্থ শিব জৈসওয়াল। তাঁর দাবি, এখন পর্যন্ত ১৮ লক্ষ ৩১ হাজার মানুষ টিকা নিয়েছেন।

এদিন তিনি বলেন, করোনার টিকাকরণ শুরু হওয়ার পাঁচ মাস পর ত্রিপুরায় ১০০ শতাংশ স্বাস্থ্য কর্মীর টিকার প্রথম ডোজ এবং ৭৩ শতাংশের দ্বিতীয় ডোজ নেওয়া হয়েছে। তাঁর দাবি, ত্রিপুরায় ৪৫ বছর উর্দ্ধদের ৯৮ শতাংশের প্রথম ডোজ এবং ৪৭ শতাংশ নাগরিকের দ্বিতীয় ডোজ নেওয়া সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, সারা দেশে ত্রিপুরা স্বাস্থ্য কর্মী, সামনের সারির কর্মী এবং ৪৫ উর্দ্ধদের টিকাকরণে শীর্ষ স্থানে রয়েছে। তাঁর দাবি, সামনের সারির কর্মীদের ১০০ শতাংশের প্রথম ডোজ এবং ৫৬ শতাংশ নাগরিকের দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে গেছে। তাঁর মতে, স্বাস্থ্য কর্মী এবং সামনের সারির কর্মীদের দ্বিতীয় ডোজ নেওয়া আগামী কিছুদিনের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। এক্ষেত্রে বিলম্বের জন্য দ্বিতীয় ডোজে সময়ের ব্যবধান বেড়ে ৮৪ দিন হয়ে যাওয়া-কে কারণ হিসেবে তুলে ধরেছেন তিনি।

এদিন তিনি বলেন, এখন পর্যন্ত ত্রিপুরায় টিকার জন্য যোগ্য ৯ লক্ষ ৬৯ হাজার অর্থাৎ ৯৮ শতাংশ নাগরিকের প্রথম ডোজ টিকাকরণ সমাপ্ত হয়েছে। দ্বিতীয় ডোজের ক্ষেত্রে ৪৭ শতাংশের ইতিমধ্যে টিকাকরণ হয়ে গেছে।

তিনি আজ জানিয়েছেন, ত্রিপুরা এখন পর্যন্ত ২৪ লক্ষ ৯০ হাজার টিকা সংগ্রহ করেছে। তার মধ্যে ২ লক্ষ ১০ হাজার ডোজ বর্তমানে মজুত রয়েছে। তাঁর দাবি, গত ২১ এবং ২২ জুন টিকাকরণের বিশেষ অভিযান চালানো হয়েছিল। তাতে ৩ লক্ষ ৪৮ হাজার বিভিন্ন বয়সের যোগ্যদের টিকাকরণ হয়েছে। এছাড়া, ইতিপূর্বে গত ২৪, ২৫ এবং ২৬ মার্চ টিকাকরণে বিশেষ অভিযানে ৪৫ উর্দ্ধ ২ লক্ষ ২৬ হাজার নাগরিকের টিকাকরণ হয়েছে।

সাথে তিনি যোগ করেন, টিকাকরণে বিশেষ অভিযানে ৭টি গ্রাম পঞ্চায়েতে ১০০ শতাংশ যোগ্য নাগরিকের টিকাকরণ সম্পন্ন হয়েছে। তাতে, উত্তর ত্রিপুরা জেলায় ৬টি এবং সিপাহীজলা জেলায় ১টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top