News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্নীতি মামলায় তৎপর ইডি, অনিলের নাগপুর ও মুম্বইয়ের বাড়িতে তল্লাশি

দুর্নীতি মামলায় তৎপর ইডি, অনিলের নাগপুর ও মুম্বইয়ের বাড়িতে তল্লাশি

মুম্বই, ২৫ জুন (হি.স.): অর্থ তছরুপ মামলায় আরও তৎপর হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার সকালে মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের নাগপুরের বাড়িতে তল্লাশি চালালেন ইডি-র আধিকারিকরা। নাগপুরের বাড়ি ছাড়াও মুম্বইয়ের ওরলিতেও অনিল দেশমুখের বাসভবনে তল্লাশি চালায় ইডি। সিবিআই-এর এফআইআর স্টাডি করার পর গত ১১ মে অনিল দেশমুখের বিরুদ্ধে মামলা দায়ের করে ইডি।


বৃহস্পতিবার রাতেই মুম্বই থেকে নাগপুরে পৌঁছে যায় ইডি-র টিম। এরপর শুক্রবার সকালে জিপিও চকে দেশমুখের বাড়িতে তল্লাশি চালান ইডি-র আধিকারিকরা। তল্লাশি চালানো হয় দেশমুখের ঘনিষ্ঠদের বাড়িতেও। ইডি-র অন্য একটি টিম এদিন মুম্বইয়ের ওরলিতেও অনিল দেশমুখের বাসভবনে তল্লাশি চালায়। উল্লেখ্য, অনিল দেশমুখের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top