News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জলের দাবীতে গন্ডাছড়া অমরপুর সড়ক অবরোধ জনতার
Image

পানীয় জলের দাবীতে গন্ডাছড়া অমরপুর সড়ক অবরোধ জনতার

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৩ জুন৷৷ পানীয় জলের ডিপটিউবয়েল অন্যত্র সড়িয়ে নিয়ে যাওয়ার প্রতিবাদে বুধবার রাস্তা অবরোধে বসে গন্ডাছড়া কালাঝাড়ি উরিয়াম পাড়ার জনজাতিরা৷
এদিন সকাল আটটা থেকে উরিয়াম পাড়া এবং থানারাই পাড়ার জনজাতিরা গন্ডাছড়া- অমরপুর রাস্তা অবরোধ সংগঠিত করে৷ অবরোধকারীদের বক্তব্য বর্তমান সরকার উক্ত দুই পাড়ার জনজাতিদের দীর্ঘদিনের দাবি মেনে পানীয় জলের সমস্যা সমাধানের জন্য সম্প্রতি উরিয়াম পাড়াতে একটি ডিপটিউবয়েল বসানোর কাজ চলছিল৷ কিন্তু হঠাৎ আজ ডিপটিউবয়েলটি সেখান থেকে অন্যত্র সড়িয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছিল৷


তারই প্রতিবাদে দুই পাড়ার জনজাতিরা রাস্তা অবরোধে বসে৷ রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গন্ডাছড়া মহকুমা শাসক অফিসের ডিসিএম সহ গন্ডাছড়া থানার বিশাল পুলিশ বাহিনী৷ এদিকে রাস্তা অবরোধের ফলে রাস্তার দুদিকে অসংখ্য যানবাহন আটকিয়ে পড়ে এবং যাত্রী দুভর্োগ চরম আকার ধারন করে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top