News Flash

  • Home
  • Uncategorized
  • ‘একদম সুস্থ আছি আমি’, মন্তব্য কসবায় ভুয়ো ভ্যাকসিন নেওয়া মিমির
Image

‘একদম সুস্থ আছি আমি’, মন্তব্য কসবায় ভুয়ো ভ্যাকসিন নেওয়া মিমির

কলকাতা, ২৪ জুন (হি.স.) : করোনা আবহের মাঝেই খাস কলকাতার কসবায় জাল ভ্যাকসিনেশন ক্যাম্পের অভিযোগ ওঠে । সেই ভ্যাকসিনেশন ক্যাম্পে গিয়ে ভ্যাকসিন নিয়েছিলেন তারকা সাংসদ মিমি চক্রবর্তী । অবশেষে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ‘সবাইকে জানাতে চাই, একদম সুস্থ আছি আমি’ এমনটাই মন্তব্য করেন মিমি চক্রবর্তী ।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তারকা সাংসদ মিমি বলেন, ‘ গতকাল থেকে আমার কাছে প্রচুর ফোন আর মেসেজ আসে । সবাই জানতে চায় আমি কেমন আছি । আমি একদম সুস্থ আছি । গতকাল আমার সঙ্গে অনেকে ভ্যাকসিন নিয়েছিলেন । আমি যদি সুস্থ থাকি আমার ভরসা আপনারাও সুস্থ থাকবেন । কেবল ভয় পাবেন না। স্যাম্পেল চলে গিয়েছে । আমার মনে হয় ওই ভ্যাকসিনে ক্ষতিকারক পদার্থ কিছু ছিল না । তবে সম্ভবত ভ্যাকসিনও ছিল না । ইতিমধ্যেই দেবাঞ্জন দেব নামে এই লোকটি আরও অনেকগুলো ক্যাম্প করেছে । যাঁরা এমন কোনও ক্যাম্পে ভ্যাকসিন নিয়েছেন তাঁরা কলকাতা পৌরসভায় যোগাযোগ করুন । পরবর্তী পদক্ষেপ জানুন । নিজের শরীরের খেয়াল রাখুন । যাঁরা ভ্যাকসিনেসন ক্যাম্পে যাচ্ছেন তাঁরা খেয়াল করবেন ভ্যাকসিনেসন হওয়ার পরেই মোবাইলে মেসেজ আসে । সেটা আসতে দেরি হলেও ক্যাম্প থেকেই সার্টিফিকেট দেওয়া হয় । আমি সেই সার্টিফিকেটটা পাইনি বলেই অভিযোগ করি ‘।

উল্লেখ্য,মঙ্গলবার কসবায় এক ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল । সেই ক্যাম্পে গিয়ে ভ্যাকসিন নিয়েছিলেন তারকা সংসদ মিমি চক্রবর্তী । কিন্তু এরপরেই অভিযোগ ওঠে যে ওই ভ্যাকসিনেশন ক্যাম্প ভুয়ো । সরকারি নথি জাল করে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প চলে সেখানে । পুরসভার যুগ্ম কমিশনারের পরিচয় ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প চালায় ওই যুবক বলে অভিযোগ । ইতিমধ্যেই ধৃত দেবাঞ্জন দেবকে আটক করা হয়েছে ।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top