News Flash

  • Home
  • Uncategorized
  • কোপা আমেরিকায় কলম্বিয়াকে হারিয়ে বিতর্কিত গোলে জয় ব্রাজিলের
Image

কোপা আমেরিকায় কলম্বিয়াকে হারিয়ে বিতর্কিত গোলে জয় ব্রাজিলের

কলকাতা, ২৪ জুন (হি.স.) : দাপট দেখিয়ে জেতা  নয়, বরং শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে ২-১ গোলে পরাস্ত করে কিছুটা স্বস্তির জয় পেল ব্রাজিল। রোবের্তো ফির্মিনো এবং ক্যাসেমিরোর গোলে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে দিল কোপা আমেরিকায় গ্রুপ বি থেকে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে চলে যাওয়া সেলেসাও ব্রিগেড। তবে এদিনের ম্যাচে ৭৮ মিনিটের মাথায় রোবের্তো ফির্মিনোর করা গোল নিয়ে বিতর্ক শুরু হয়েছে । কলম্বিয়ার হয়ে গোল করেন লুইস দিয়াজ।

কলম্বিয়ার বিরুদ্ধে নিজেদের গ্রুপের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল। দুরন্ত ছন্দে থাকা নেইমারের ব্রাজিল কলম্বিয়ার বিরুদ্ধে দাপুটে জয় পাবে, প্রত্যাশা তেমনই ছিল। তবে ১০ মিনিটের মাথায় কলম্বিয়াকে এগিয়ে দেন দিয়াজ। পোর্তোর হয়ে খেলা আক্রমণভাগের এই ফুটবলার অসাধারণ দক্ষতায় ব্যাক ভলি করে বল জালে জড়িয়ে দেন। জুভেন্টাসের হয়ে খেলা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ জুয়ান কুয়াদ্রাদোর ক্রস ছিল উইলমার বেরিওসের উদ্দেশে। তবে সেই বল চলে আসে দিয়াজের কাছে। চকিতে শরীর ছুড়ে দেন দিয়াজ। হাওয়ায় ভেসে থেকেই সেই বল ঢুকিয়ে দেন ব্রাজিলের গোলে। কিছু করার ছিল না গোলরক্ষক ওয়েভারটনের। ৭৮ মিনিটে সেই গোল শোধ করেন ফির্মিনো। সেই গোল নিয়ে তৈরি হয় বিতর্ক। নেমারের গোলমুখি শট রেফারির পায়ে লেগে চলে আসে পরিবর্ত হিসাবে নামা রেনান লোদির কাছে। তাঁর ক্রস থেকে হেডে গোল করেন ফির্মিনো। রেফারির পায়ে বল লাগায় কয়েক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল কলম্বিয়া। সেই সুযোগেই গোল করে যায় ব্রাজিল। রেফারির কাছে তাই গোল বাতিল করার আবেদন জানান কুয়াদ্রাদোরা। কলম্বিয়ার গোলরক্ষক অস্পিনা রেফারিকে বোঝানোর চেষ্টা করতে থাকেন। কিন্তু লাভ হয়নি। হলুদ কার্ড দেখতে হয় তাঁকে। গোলের সিদ্ধান্তই দেন রেফারি।

৯৮ মিনিটের মাথায় আসে জয়ের গোল। নেমারের কর্নার থেকে গোল করেন ক্যাসেমিরো। শুরু থেকে লড়াই করছিল কলম্বিয়া। দ্বিতীয়ার্ধে প্রচুর পাস খেলে বলের দখল নেন নেমাররা। তবে গোলের সামনে এসে খেই হারিয়ে ফেলছিলেন। সেই সময় ফির্মিনোর গোল অক্সিজেন দেয় তাদের। তবে এই গোল নিয়েই বিতর্ক শুরু হয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top