News Flash

  • Home
  • Uncategorized
  • ঠান্ডা পানীয় বোঝাই লরি দূর্ঘটনায় আহত দুইজন
Image

ঠান্ডা পানীয় বোঝাই লরি দূর্ঘটনায় আহত দুইজন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২২ জুন৷৷ মঙ্গলবার দুপুরে দুর্ঘটনার কবলে পড়ল ঠান্ডা পানীয় বোঝাই লরি৷ ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন ৪৫ মাইল এলাকায়৷ বহিঃ রাজ্য থেকে আসা ঠান্ডা পানীয় বোঝাই একটি লরি আগরতলার দিকে আসার পথে মুঙ্গিয়াকামীর ৪৫-মাইল সংলগ্ণ এলাকায় রাস্তার পাশে বাক নিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে৷

লরিটি নম্বর জ্ঝজ্ঞ০২ঙ্কঞ্ছ ০৯৩৯৷ গাড়িতে থাকা গাড়ির চালক ও সহ-চালক গুরুতর আহত হয়৷ ঘটনা প্রত্যক্ষ করে পথ চলতি সাধারণ মানুষজনেরা ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কাছে৷ তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ আহতরা হলো অরবিন্দ সিং (৫৮) এবং অপরজন হলো রমেন কুমার (৩০)৷ বর্তমানে তাদের চিকিৎসা চলছে হাসপাতালে৷চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top