News Flash

  • Home
  • Uncategorized
  • বিজ্ঞান শিক্ষকদের নিয়মিত করল রাজ্য সরকার, উপকৃত হবেন ৯৩৮ জন
Image

বিজ্ঞান শিক্ষকদের নিয়মিত করল রাজ্য সরকার, উপকৃত হবেন ৯৩৮ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ বিজ্ঞান শিক্ষকদের নিয়মিত করল ত্রিপুরা সরকার৷ আজ মন্ত্রিসভা ৯৩৮ জন বিজ্ঞান শিক্ষকের নিয়মিতকরণে অনুমোদন দিয়েছে৷ ফলে, ২০১৭ সাল থেকে এখন সমস্ত বকেয়া তাঁদের মিটিয়ে দেবে রাজ্য সরকার৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথের দাবি, আইনি জটিলতার কারণে ওই সকল বিজ্ঞান শিক্ষকদের নিয়মিত করা যাচ্ছিল না৷ এখন উচ্চ আদালতের রায়ে তাঁদের নিয়মিত করার পথ সহজ হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, বামফ্রন্ট সরকার অস্থায়ীভাবে শিক্ষক নিয়োগে স্থায়ী পদ সৃষ্টি করেনি৷ তাই ওই সকল বিজ্ঞান শিক্ষকদের নিয়মিতকরণে জটিলতা তৈরি হয়েছিল৷


মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এ-বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ২০১০ সালের ৬ আগস্ট বিজ্ঞান শিক্ষক নিয়োগে ১,৪৫০টি পদ সৃষ্টি করেছিল তদানীন্তন সরকার৷ ওই বছরের ২৫ অগাস্ট ত্রিপুরা সরকার বিজ্ঞপ্তি জারি করেছিল৷ তাতে ১,০০০ জন বিজ্ঞান শিক্ষক নিয়োগে প্রক্রিয়া শুরু হয়েছিল৷ ২০১২ সালের ২ জুলাই থেকে ১০ জুলাইয়ের মধ্যে তাঁরা স্থির বেতনে শিক্ষক পদে চাকরিতে যোগ দিয়েছিলেন৷ কিন্তু ২০১৭ সালে তাঁদের চাকরির পাঁচ বছর হলেও বামফ্রন্ট সরকার কাউকেই নিয়মিত করেনি৷ তিনি জানান, স্থির বেতনে নিয়োগে কোনও নিয়মিত পদ রাখেনি বামফ্রন্ট সরকার৷ ফলে, আইনি জটিলতা দেখা দেওয়ায় তাঁদের নিয়মিত করেনি পূর্বতন সরকার৷


এতে বিজ্ঞান শিক্ষকরা ত্রিপুরা হাইকোর্টে মামলা করেন৷ ওই মামলায় প্রধান বিচারপতি অকিল কুরেশি গত ১৮ ডিসেম্বর রায় দেন, ছয় মাসের মধ্যে বিজ্ঞান শিক্ষকদের সমস্ত সুযোগ সুবিধা মিটিয়ে দিয়ে নিয়মিত করতে হবে৷ এক্ষেত্রে ওই সকল বিজ্ঞান শিক্ষকরা ২ জুলাই ২০১৭ থেকে নিয়মিত শিক্ষক হিসেবে সমস্ত সুযোগ সুবিধা পাবেন৷ সে মোতাবেক আজ মন্ত্রিসভা ওই সকল বিজ্ঞান শিক্ষকদের নিয়মিতকরণে অনুমোদন দিয়েছে৷ তাঁর কথায়, ৯৩৮ জন বিজ্ঞান শিক্ষকের মধ্যে এখনই নিয়মিত হচ্ছেন ৯২৬ জন৷ কারণ, শিক্ষার অধিকার আইন মেনে তাঁদের ডিএলএড/বিএড ডিগ্রি রয়েছে৷ কিন্তু ১২ জন বিজ্ঞান শিক্ষকের ওই ডিগ্রি নেই৷ তাই ওই ডিগ্রি পাওয়া পর্যন্ত তাঁরা স্থির বেতনেই চাকরি করবেন৷ ডিগ্রি জমা দিলে তাঁদেরকেও নিয়মিত করা হবে এবং সমস্ত বকেয়া মিটিয়ে দেবে ত্রিপুরা সরকার৷


এদিন তিনি জানান, ওই ৯৩৮ জন বিজ্ঞান শিক্ষকের বকেয়া সহ সমস্ত আর্থিক সুবিধা প্রদানে রাজ্য সরকারের কোষাগার থেকে ৪৯ কোটি ৫৯ লক্ষ ৯ হাজার ৩৪৪ টাকা খরচ হবে৷ আজ তিনি দাবি করেন, বিজেপি-আইপিএফটি জোট সরকারের উদ্দেশ্য ছিল তাঁদের নিয়মিত করা৷ তাই, উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানায়নি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top