News Flash

  • Home
  • Uncategorized
  • ইউরো খেলেই অবসর নিলেন উত্তর ম্যাসিডোনিয়ার ফুটবলার
Image

ইউরো খেলেই অবসর নিলেন উত্তর ম্যাসিডোনিয়ার ফুটবলার

উত্তর ম্যাসিডোনিয়া, ২৩ জুন(হি.স.) : ইউরো খেলেই অবসর নিলেন উত্তর ম্যাসিডোনিয়ার ফুটবলার গোরান পান্ডেভ। তাঁর এখন বয়স ৩৭ বছর।  ২০১৪ সালে অবসর নিলেও ফিরে আসেন প্রশিক্ষক ইগর অ্যাঞ্জেলোভস্কির কথায়, ইউরো খেলার স্বপ্ন নিয়ে। সেই স্বপ্ন বাস্তবে পরিণত করে, ইউরোর মঞ্চে গোল করে, দেশের পতাকা আরও কিছুটা উঁচু করে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন পান্ডেভ।

ইউরোপের সেই ছোট দেশের ইউরো কাপে যোগ্যতা অর্জন ছাড়াও কৃতিত্ব রয়েছে জার্মানিকে হারিয়ে দেওয়ার। প্রথম বার ইউরো খেলতে আসা ম্যাসিডোনিয়ার ভরসা ছিল স্বপ্ন, জেদ এবং পান্ডেভ। দেশের হয়ে ১২২টি ম্যাচ খেলে অবসর নিলেন তিনি। ৩৮টি গোল করে দেশের সর্বাধিক গোলের মালিকও তিনিই। 

ইউরো কাপে গ্রুপ সি-তে চতুর্থ স্থানে শেষ করে উত্তর ম্যাসিডোনিয়া। কোনও পয়েন্ট না পেলেও এ বারের প্রতিযোগিতা থেকে তাদের প্রাপ্য দুটো গোল। তার মধ্যে প্রথমটি অস্ট্রিয়ার বিরুদ্ধে করেছিলেন পান্ডেভই।  দেশের আগামী প্রজন্মকে একরাশ স্বপ্ন দেখিয়ে বিদায় নিলেন পান্ডেভ। ১৯৯১ সালে স্বাধীনতা পাওয়া ম্যাসিডোনিয়া (বর্তমান নাম উত্তর ম্যাসিডোনিয়া) ২০১৬ সালে ফিফা ক্রমতালিকায় ছিল ১৬২ নম্বরে। ভারতের থেকে ২৭ ধাপ পিছনে ছিল। ইউরো কাপ শুরুর আগে তারা উঠে আসে ৬২ নম্বরে। এই স্বপ্নের দৌড়ের দায়িত্ব ছিল বুড়ো ঘোড়া পান্ডেভের ওপর। 

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top