বদায়ু, ২৩ জুন (হি.স.): উত্তর প্রদেশের বদায়ু জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকে ধাক্কা মারল বেপরোয়া একটি ডাবল-ডেকার বাস। বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন একজন পৌঢ়া-সহ ৩ জন। তাঁরা একই পরিবারের সদস্য। মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে সিভিল লাইন্স থানা এলাকায় পরাগ দুধের ফ্যাক্টরির সামনে। মৃতদের নাম-বিনোদ (৪৫), তাঁরা শ্যালক শেশপাল (৪৬) এবং বিনোদের কাকিমা প্রেমদেবী (৬৭)।পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে বদায়ু থেকে মোরাদাবাদ অভিমুখে যাচ্ছিল একটি ডাবল-ডেকার বাস। পরাগ দুধের ফ্যাক্টরির সামনে মোটরবাইকে ধাক্কা মারে বাসটি, ফলে মোটরবাইকের ৩ জন আরোহী রাস্তায় ছিটকে পড়ে যান। পুলিশ ইন্সপেক্টর সঞ্জীব শুক্লা জানিয়েছেন, মোটরবাইকে ধাক্কা মারার পর কিওস্কে উঠে পড়ে বাসটি ও একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে থেমে যায়। বাসের চালককে আটক করা হয়েছে।
মোটরবাইকে ধাক্কা বেপরোয়া বাসের, উত্তর প্রদেশে পৌঢ়া-সহ মৃত ৩
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















