News Flash

  • Home
  • Uncategorized
  • ইসলামপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ব্যক্তি
Image

ইসলামপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ব্যক্তি

ইসলামপুর, ২৩ জুন (হি.স.) : উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়ার কালীবাড়ি ৩১ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির।আহত আরও ১ জন।মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ।মৃতের নাম সবুজ আলম (৪০)।আহতের নাম জিয়াউল হক।

জানা গিয়েছে, সবুজ আলম এবং জিয়াউল পাঞ্জিপাড়ায় কোনো কাজে গিয়েছিলেন।সেখান থেকে বাড়ি ফেরার পথে কালীবাড়ি  এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের অনুমান কোনো বড় লরি পেছন থেকে বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায়।ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ জনের এবং গুরুতর জখম হন ১ জন।আহত ব্যক্তিকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠায়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top