News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা সংক্রমণে প্রয়াতের পরিবারকে শিশু সুরক্ষা প্রকল্পে আর্থিক সহায়তা
Image

করোনা সংক্রমণে প্রয়াতের পরিবারকে শিশু সুরক্ষা প্রকল্পে আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ বিশালগড় মহকুমায় করোনা সংক্রমণে অকালে প্রয়াত অলক দেবনাথ ও চন্দন ঘোষের শিশু পুত্র ও কন্যাদের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের শিশু সুরক্ষা প্রকল্পে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে৷


মহকুমায় করোনা সংক্রমণে প্রয়াত অলক দেবনাথের দুই পুত্র সন্তান ও চন্দন ঘোষের দুই শিশু কন্যাকে এই প্রকল্পে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে৷ তাদেরকে আগামী ১ বছর প্রতিমাসে এই আর্থিক সহায়তা দেওয়া হবে৷ উল্লেখ্য, বিশালগড় মহকুমার পূর্ব লক্ষ্মীবিলের অলক দেবনাথ এবং ঘনিয়ামারার চন্দন ঘোষ গত মে মাসে করোনা সংক্রমণে মারা যান৷


সিপাহীজলা জেলার জেলাশাসক ও সমাহর্তা বিশ্বশ্রী বি, বিশালগড় মহকুমার মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের জেলা আধিকারিক ড় চন্দ্রানী বিশ্বাস সম্প্রতি প্রয়াত অলক দেবনাথ ও চন্দন ঘোষের বাড়িতে যান৷


সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের জেলা আধিকারিক ড় চন্দ্রানী বিশ্বাস জানান, এই সহায়তা আপাতত এক বছরের জন্য দেওয়া হলেও পরিবর্তী সময়ে তা পুনরায় নবীকরণ করা হবে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top