News Flash

  • Home
  • Uncategorized
  • জ্বালানির মূল্যবৃদ্ধি রোধ সহ বিভিন্ন দাবীতে ধর্ণা ও ডেপুটেশন সিপিএমের
Image

জ্বালানির মূল্যবৃদ্ধি রোধ সহ বিভিন্ন দাবীতে ধর্ণা ও ডেপুটেশন সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ পেট্রোল-ডিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ও করোনা পরিস্থিতিতে প্রত্যেকের জীবন রক্ষার তাগিদে ভ্যাকসিনের দুটি ডোজ নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার সদরের অফিসে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে সিপিআইএম৷পেট্রোল ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং কোভিড পরিস্থিতিতে আয়করের আওতার বাইরে থাকা সব পরিবারকে আগামী ৬ মাস মাসিক ৭,৫০০ টাকা করে নগদ প্রদান ও সব পরিবারকে বিনামূল্যে মাথাপিছু ১০ কেজি করে চাল সরবরাহ করার দাবিতে আগরতলায় বিক্ষোভ প্রদর্শন করা হয়৷


প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে সিপিআইএমের প্রবীণ নেতা তথা বামফ্রন্টের আহবায়ক বলেন, করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে সরকারের যেসব পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন ছিল সেসব পদক্ষেপ যথাযথভাবে গ্রহণ করা হচ্ছে না৷ প্রত্যেকের জন্য করোনা ভ্যাকসিন এর ব্যবস্থা করা এবং গরীব দেশের মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্য ও অর্থের সংস্থান করার জোরালো দাবি জানিয়েছেন তিনি৷ তিনি বলেন জনস্বার্থ সংশ্লিষ্ট মোট ৭ দফা দাবিতে গত কুড়ি জুন থেকে আগামী ২৮ জুন পর্যন্ত এ ধরনের আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷


প্রতিটি জেলায় প্রতিটি মহাকুমা এবং প্রতিটি অঞ্চল এলাকায় দলের পক্ষ থেকে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করে এসব দাবি পূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হচ্ছে৷ এর অঙ্গ হিসেবে মঙ্গলবার আগরতলায় সদরের মহকুমা শাসকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়৷ তিনি অভিযোগ করেন সিপিআইএম ছাড়া অন্যান্য বিরোধী দলগুলো জনগণের এসব গুরুত্বপূর্ণ দাবি সম্পর্কে কোনো কথাই বলছে না৷ একমাত্র বাবারাই সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা সরকারের সামনে তুলে ধরতে বদ্ধপরিকর বলেও তিনি দাবি করেন৷ রাজ্যব্যাপী ও দেশব্যাপী এসব দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে সরকারকে এসব দাবি পূরণে বাধ্য করতে হবে বলেও তিনি উল্লেখ করেন৷করোনা পরিস্থিতিতে ৭ দফা দাবিতে ছাত্র যুব সমাজ সহ সব কটি বামপন্থী সংগঠনকে ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top