News Flash

  • Home
  • Uncategorized
  • ঢুকতেই পারেনি করোনা, ভাইরাসের প্রভাবহীন কর্ণাটকের একটি গ্রাম
Image

ঢুকতেই পারেনি করোনা, ভাইরাসের প্রভাবহীন কর্ণাটকের একটি গ্রাম

রাকেশ দাশ 

বেঙ্গালুরু, ২৩ জুন (হি.স.): করোনার দ্বিতীয় ঢেউ থেকে রক্ষা পাচ্ছেন না প্রায় কেউই। দেশের প্রায় প্রতিটি জেলায়, গ্রামে-গঞ্জে ঢুকে পড়েছে এই সংক্রমণ। এত কিছুর মধ্যেও এই দ্বিতীয় ঢেউ থেকে সততই দূরত্ব বজায় রেখেছে কর্ণাটকের একটি ছোট গ্রাম! করোনা নাকি এখনও ঢুকতেই পারেনি সেখানে। গ্রামের নাম আল্লাপুর, কর্ণাটকের ধারওয়াড় জেলার অন্তর্গত এই গ্রাম। গোটা দেশে যখন লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা, লাগাম টানা যাচ্ছে না মৃতের সংখ্যাতে, সেই অবস্থায় দাঁড়িয়ে নজির তৈরি করেছে এই গ্রাম।

কী ভাবে এই অসম্ভবকে সম্ভব করে তুলল আল্লাপুর গ্রাম? আল্লাপুর গ্রাম পঞ্চায়েতের কোভিড-১৯ টাস্ক ফোর্সের সভাপতি মল্লিকার্জুন রাড্ডের জানিয়েছেন, “গ্রামবাসীদের তৎপরতা ও কোভিড-বিধি মেনে চলাতেই এমনটা হওয়া সম্ভব হয়েছে। এখনও পর্যন্ত আমাদের গ্রামে একজনও কোভিডে আক্রান্ত হননি।” গ্রামের বাসিন্দা শিবলিঙ্গাপ্পা অঙ্গাড়ি জানিয়েছেন, “আমার একটি হোটেল রয়েছে, কিন্তু কোভিডের জন্য এক-দিনও হোটেল খুলিনি। আমরা দূরত্ব বজায় রাখি এবং অন্য কোনও গ্রামে যাই না।”

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top