News Flash

  • Home
  • Uncategorized
  • বঙ্গভঙ্গ বিতর্কে ব্রাত্য বসুর মন্তব্য প্রতিক্রিয়া দিলেন তথাগত রায়
Image

বঙ্গভঙ্গ বিতর্কে ব্রাত্য বসুর মন্তব্য প্রতিক্রিয়া দিলেন তথাগত রায়

কলকাতা, ২২ জুন (হি স)। বঙ্গভঙ্গের বিরুদ্ধে সুর চড়িয়ে বিজেপির সমালোচনা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ২৪ ঘন্টা না যেতেই এর পালটা দিলেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

ব্রাত্যবাবু সোমবার বলেন, ‘আসলে ইতিহাস সম্পর্কে কোনও জ্ঞান বা ধারণা নেই বিজেপির। একইসঙ্গে ওরা পশ্চিমবঙ্গকে ভাগ করতে চাইছে, অন্যদিকে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে চাইছে। এটা দ্বিচারিতা ও হাস্যস্কর।’ তাঁর মতে বাঙালি ও বাংলার প্রতি ওদের কোনও দায়ভার বা সম্মানবোধ আছে বলে তিনি মনে করেন না।

তথাগতবাবু টুইটে লিখেছেন, “পশ্চিমবাংলার সাংসদরা কেউ চাইছেন উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গ আলাদা হোক। এগুলোকে গুরুত্ব দেবার এখনই কোনো দরকার নেই।  কিন্তু বাংলার মত হিন্দু-শিখের স্বার্থে পাঞ্জাবও বিভাজন হয়েছিল, তারপর কি পাঞ্জাব ভেঙে হরিয়ানা হয় নি ? ব্রাত্য বসু একটু ইতিহাস ঝালিয়ে নিলে ভালো করবেন।“

গেরুয়া শিবিরের অন্দরের খবর, হঠাৎ আলাদা আলাদা রাজ্যের দাবি তোলা দলের পরিকল্পনাতেও ছিল না। এমনকি ২০০৯ সাল থেকে দার্জিলিং বিজেপির দখলে থাকলেও কখনই পৃথক গোর্খাল্যান্ডকে সমর্থন জানায়নি দল। পরিস্থিতির বদল হওয়ায় এবং ক্রমবর্ধমান অনুপ্রবেশ রুখতে বিজেপি-র একাংশ উত্তরবঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির ডাক দিচ্ছেন।

যদিও কংগ্রেস নেতা তথা অরুণাভ ঘোষ জানাচ্ছেন, রাজ্য ভাগ করার অধিকারের কথা  সংবিধানে রয়েছে। সেক্ষেত্রে রাজ্যের বিধানসভার অনুমতির প্রয়োজন হয়। তবে শেষপর্যন্ত আইন পাস হবে সংসদেই। তাই বিধানসভা অনুমতি না দিলেও কেন্দ্র চাইলে  রাজ্য ভাগ করতে পারে। ঠিক এভাবেই বিহার ভেঙে ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশে ভেঙে তেলেঙ্গনা বা মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় গঠিত হয়েছিল

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top