News Flash

  • Home
  • Uncategorized
  • সুদীপ ও সান্তনু হত্যাকান্ড : এডভোকেট জেনারেলের সাথে সাক্ষাৎ করলেন প্রেসক্লাবের সম্পাদক
Image

সুদীপ ও সান্তনু হত্যাকান্ড : এডভোকেট জেনারেলের সাথে সাক্ষাৎ করলেন প্রেসক্লাবের সম্পাদক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক ও সাংবাদিক সান্তনু ভৌমিক হত্যাকান্ডের বিচার প্রক্রিয়া এখনো সম্পন্ন না হওয়ায় ও অভিযুক্তদের দৃস্টান্তমূলক শাস্তি না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন রাজ্য সরকারের এডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে৷

আজ আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার ও সহ সম্পাদক রমাকান্ত দে রাজ্য সরকারের এডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে-র সাথে ত্রিপুরা হাইকোর্টে এক সাক্ষাতে মিলিত হয় ও এই দুই হত্যাকাণ্ডের মামলার প্রক্রিয়া তরান্বিত করতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান৷ আগরতলা প্রেস ক্লাবের প্রতিনিধিরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সি বি আই-র ভূমিকায় ক্ষোভ ও অসন্তোষ ব্যক্ত করেন৷ এখানে উল্লেখ করা যেতে পারে যে, ২০১৭ সালে দুই মাসের ব্যবধানে এই দুই প্রতিভাবান সাংবাদিককে নৃশংস ভাবে হত্যা করা হয়৷

পরে ২০১৮ সালে রাজ্য সরকার এই দুইটি হত্যাকাণ্ডের তদন্তের ভার সি বি আই কে দেয়৷ কিন্তু তিন বছর অতিক্রান্ত হয়ে গেলেও সি বি আই প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি না দেওয়ায় ক্ষুব্ধ রাজ্যের সাংবাদিক জগৎ৷ হত্যাকান্ডে জড়িত দোষীদের উপযুক্ত শাস্তির প্রক্রিয়া তরান্বিত করতে রাজ্য সরকারের এডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকারকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top