News Flash

  • Home
  • Uncategorized
  • মোদীর সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকবেন গুপকার নেতারা : ফারুক আব্দুল্লাহ
Image

মোদীর সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকবেন গুপকার নেতারা : ফারুক আব্দুল্লাহ

শ্রীনগর, ২২ জুন (হি.স.): আগামী ২৪ জুন সর্বদলীয় বৈঠকে যোগ দেওয়ার জন্য জম্মু-কাশ্মীরের ১৪টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা ওই বৈঠকে উপস্থিত থাকবেন গুপকার জোটের নেতারা। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং গুপকার জোটের চেয়ারম্যান ফারুক আব্দুল্লাহ। ফারুক জানিয়েছেন, মেহবুবা মুফতি, মহম্মদ তারিগামি এবং তিনি নিজে প্রধানমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকবেন।
২৪ জুন দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে হবে সর্বদলীয় বৈঠক। আমন্ত্রণ জানানো হলেও, যাবেন কি-না তা ঠিক করতে মঙ্গলবার সকালে ফারুক আব্দুল্লাহর বাসভবনে বৈঠকে বসেন গুপকার জোটের নেতারা। ওই বৈঠকেই ঠিক হয় সর্বদলীয় বৈঠকে যাবেন মেহবুবা মুফতি, মহম্মদ তারিগামি এবং ফারুক আব্দুল্লাহ।” বৈঠক শেষে ফারুক বলেছেন, “আমাদের অবস্থান পরিষ্কার, সবাই তা জানেন। দিল্লি যেহেতু পৃথকভাবে নেতাদের আমন্ত্রণ জানিয়েছে, আমরাও সিদ্ধান্ত নিয়েছি যাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে, সকলেই সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকবেন। আশা করছি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিজেদের বক্তব্য রাখতে পারব।” গুপকার জোটের সদস্য মুজাফ্ফর শাহ এদিন বলেন, “অনুচ্ছেদ ৩৭০ ও ৩৫ এ নিয়ে কোনও আপস হতে পারে না।” মেহবুবা মুফতি বলেছেন, “দোহায় তালিবানদের সঙ্গে কথা বলছে সরকার। জম্মু ও কাশ্মীরেও আলোচনা করা উচিত। পাকিস্তানের সঙ্গেও আলোচনা করা উচিত।”

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top