News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্যে ১৮-ঊর্ধ নাগরিকদের টিকাকরণেও দেশের মধ্যে শীর্ষস্থান অর্জন করা সরকারের লক্ষ্য : মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে ১৮-ঊর্ধ নাগরিকদের টিকাকরণেও দেশের মধ্যে শীর্ষস্থান অর্জন করা সরকারের লক্ষ্য : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ ১৮-ঊর্ধ নাগরিকদের টিকাকরণেও দেশের মধ্যে শীর্ষস্থান অর্জনের লক্ষ্য নিয়েছে ত্রিপুরা সরকার৷ নিন্দুকদের সমস্ত সমালোচনা উপেক্ষা করে এই লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে৷ কারণ, আন্দোলন করে টিকা আসে না৷ এজন্য প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা৷ আজ সোমবার আইএমএ হাউজে আয়োজিত ১৮-ঊর্ধ নাগরিকদের জন্য দু’’দিনব্যাপী রাজ্যভিত্তিক কোভিড-১৯ টিকাকরণের বিশেষ অভিযানের উদ্বোধন করে এ-কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


২১ এবং ২২ জুন এই দু’দিন রাজ্যব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে বিশেষ টিকাকরণ শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রীর দাবি, সমগ্র দেশব্যাপী ১৮ থেকে ৪৪ বছরের নাগরিকদের একসঙ্গে এত বড়মাত্রায় টিকাকরণের কর্মসূচি এক ঐতিহাসিক পদক্ষেপ৷ এ ধরনের বলিষ্ঠ পদক্ষেপের জন্য প্রয়োজন ধৈর্য এবং দৃঢ় মানসিকতা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথে এত কম সময়ের মধ্যে টিকাকরণের এই উদ্যোগ নেওয়া সম্ভব হয়েছে৷ তিনি বলেন, সমগ্র বিশ্বে কোভিড-১৯ যখন মানবজাতির সামনে আছড়ে পড়ে, তখন কারোরই কল্পনার মধ্যেই ছিল না দেশের মাটিতেই তৈরি হবে কোভিড প্রতিষেধক টিকা৷ এটা আমাদের দেশের গর্ব৷


অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আজ ও আগামীকাল সমগ্র রাজ্যে একযোগে ১,৩৪২টি কেন্দ্রে টিকাকরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ ত্রিপুরায় ১৮ থেকে ৪৪ বছরের নাগরিকদের মধ্যে টিকা প্রত্যাশীদের সংখ্যা প্রায় ১৬ লক্ষ৷ কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আজ থেকে ১৮ বছরের ঊধর্ে নাগরিকদের বিনামূল্যে টিকাকরণ কর্মসূচি শুরু হলেও রাজ্য সরকারের উদ্যোগ ইতিমধ্যেই সংশ্লিষ্ট বয়ঃসীমার প্রায় ৩ লক্ষ নাগরিককে টিকা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে৷ তাঁর কথায়, এই দু-দিন টিকাকরণের বিশেষ অভিযান হলেও, এই কর্মসূচি জারি থাকবে নির্ধারিত লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত৷ মুখ্যমন্ত্রী এদিন সবাইকে টিকা নেওয়ার পাশাপাশি এই কর্মসূচিকে পূর্ণাঙ্গ রূপ দিতে বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন সহ সবার সহযোগিতা কামনা করেন৷


এদিন মুখ্যমন্ত্রী বলেন, কোভিডের প্রথম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা সংক্রমণ থেকে দেশবাসীর রক্ষায় লকডাউন ঘোষণা করেছিলেন৷ সবাই ঘরে থাকলেও প্রধানমন্ত্রী বসে থাকেননি৷ প্রথম করোনা পরিস্থিতিতে দূরদর্শিতার সাথে সমগ্র দেশের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে বিশেষ ভূমিকা নিয়েছিলেন৷ আর তার ফলশ্রুতিতেই দ্বিতীয় ঢেউয়ের সময় টিকা, ভ্যান্টিলেটর, অক্সিজেন কন্সেনট্রেটর সহ পরিকাঠামোর উন্নতি সম্ভব হয়েছে৷ তিনি কটাক্ষের সুরে বলেন, সমালোচকদের একটা অংশ ভেবেছিলেন লকডাউনের ফলে অনাহারে মৃত্যু হবে মানুষের৷ কিন্তু প্রধানমন্ত্রীর সঠিক দিশায় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার জন্য দেশের মানুষকে এই সঙ্কটের মধ্যেও অভুক্ত থাকতে হয়নি৷
তিনি দাবি করেন, কোভিড পরিস্থিতি মোকাবিলায় ত্রিপুরা সরকারও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে৷ ৫৭৯ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে ত্রিপুরা সরকার৷ গরিব ও প্রয়োজন রয়েছে এমন সাত লক্ষ পরিবারকে সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে ১ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে৷ সাত লক্ষ পরিবারের কাছে খাদ্যসামগ্রীর প্যাকেট পৌঁছে দেওয়া হয়েছে৷ সামাজিক পেনশনের দু’মাসের টাকা অগ্রিম দেওয়া হচ্ছে৷ করোনা পরিস্থিতিতেও ত্রিপুরা সরকার কর্মচারীদের ৩ শতাংশ মহার্ঘ্য ভাতা দিয়েছে৷


মুখ্যমন্ত্রী বলেন, দেশে একটা অংশ যখন নেতিবাচক মানসিকতা নিয়ে সমালোচনায় ব্যস্ত, তখন ইতিবাচক মানসিকতা নিয়ে দেশবাসীর কল্যাণে নিরলস কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী৷ কৃষকদের কল্যাণে এক লক্ষ কোটি মানুষকে আর্থিক সহায়তা করেছে কেন্দ্রীয় সরকার৷ উৎপাদিত ফল ও সবজির সঠিক মূল্য যেন কৃষকরা পান সেই লক্ষ্যে কিষাণ রেল চালু করা হয়েছে৷ কিষাণ রেল চালু হওয়ায় ন্যূনতম ব্যয়ে ত্রিপুরার কৃষকদের উৎপাদিত ফল ও সবজি চাহিদা অনুসারে বাজার পাচ্ছে৷ তবে তার জন্য প্রয়োজন সঠিক পদ্ধতিতে প্রচার৷

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top