News Flash

  • Home
  • Uncategorized
  • অসম-ত্রিপুরা সীমান্তে চাক্কা জ্যাম এলপিজির বুলেট গাড়ির চালকদের
Image

অসম-ত্রিপুরা সীমান্তে চাক্কা জ্যাম এলপিজির বুলেট গাড়ির চালকদের

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২১ জুন৷৷ অবশেষে চাক্কা জ্যাম করল এলপিজির বুলেট গাড়ির চালকরা৷অসম ত্রিপুরা সীমান্তের বিশ নম্বর এলাকায় অবরোধে বসে রাজ্যের উদ্দেশে আসা বুলেট গাড়ির চালকরা৷এলপিজির বুলেট গাড়িগুলি পন্যবাহী গাড়ির সাথে চুরাইবাড়ি পরিবহন দপ্তরে কাটা করে প্রবেশের ক্ষেত্রে ২/৩ দিন সময় লেগে যায়৷


তাতে খাদ্য সামগ্রী ও পানীয় জল না পেয়ে অনাহারে দিন কাটাচ্ছেন৷পূর্বের ন্যায় যেভাবে রাজ্যে প্রবেশ করতেন সেই ভাবেই তাদের প্রবেশের বন্দোবস্ত করে দিক রাজ্য সরকার৷অন্যথায় অনির্দিষ্টকালের জন্য চাক্কা জ্যাম কর্মসূচি অব্যাহত রাখার হুমকি চালকদের৷ ঘটনার বিবরণে জানা যায়,গত ৯ জুন রাজ্যের প্রবেশদ্বার চুরাইবাড়ি চেকপোস্ট পরিদর্শনে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷রাজস্ব মার খাওয়া সহ সিন্ডিকেট রাজ দমনে কঠোর হয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ তিনি নির্দেশ দিয়েছিলেন বহিঃ রাজ্য থেকে আসা সকল ধরনের গাড়ি গুলি একত্রিত ভাবে কাটা করে রাজ্যে প্রবেশ করবে৷


সেই ক্ষেত্রে অয়েল ট্যাংকার ও এলপিজি বুলেট গাড়িও পণ্যবাহী গাড়ির সাথে কাটা করে রাজ্যে প্রবেশ করা শুরু করে৷ যদিও পূর্বে অয়েল ট্যাংকার ও বুলেট গাড়ি গুলি আলাদাভাবে রাজ্যে প্রবেশ করত৷ কিন্তু মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নির্দেশের পর একত্রিত ভাবে সকল গাড়িগুলি রাজ্যে প্রবেশের ক্ষেত্রে এলপিজির বুলেট গাড়ির চালকরা চরম ভোগান্তিতে পড়েন৷ অবশেষে নিরুপায় হয়ে আজ বিকেল বেলা চাক্কা জ্যাম করে বসলো এলপিজির বুলেট গাড়ির চালকরা৷ অসম ত্রিপুরা সীমান্তের বিশ নম্বর এলাকায় শত শত বুলেট গাড়ি দাঁড় করিয়ে প্রতিবাদে সামিল হয় চালকরা৷ চালকরা অভিযোগ করে বলেন,পূর্বের চুরাইবাড়ি পরিবহন দপ্তরের গেইটের ব্যবস্থা অত্যন্ত ভালো ছিল৷ কিন্তু মুখ্যমন্ত্রী সফরের পর সকল গাড়িগুলি একত্রিতভাবে প্রবেশের ক্ষেত্রে এলপিজির বুলেট গাড়ি চালকরা চরম হয়রানির শিকার হচ্ছেন৷ কেননা উনারা বুলেট গাড়ি নিয়ে প্রবেশ করার ক্ষেত্রে কমপক্ষেও ২/৩ দিন সময় লাগছে৷

তার উপর রয়েছে করোনা টেস্টিং এর সমস্যা৷ এক্ষেত্রে খাদ্য সামগ্রী ও পানীয় জল না পেয়ে চালকদের অনাহারে দিন কাটাতে হচ্ছে৷পাশাপাশি বুলেট গাড়ির চালকরা বলেন,চুরাইবাড়ি চেকপোষ্ট হলো অত্যন্ত ব্যস্ততম একটি জায়গা৷ সেইক্ষেত্রে চুরাইবাড়িতে প্রবেশ না করে অসম ত্রিপুরা সীমান্তের বিশ নম্বর এলাকার নির্জন স্থানে তাদের চাক্কা জ্যাম কর্মসূচি পালন করছেন৷ সুতরাং পূর্বের মতো এলপিজির বুলেট গাড়ি গুলি আলাদাভাবে রাজ্যে প্রবেশের বন্দোবস্ত করুক সংশ্লিষ্ট দপ্তর ও রাজ্য৷অন্যতায় সকল বুলেট গাড়িগুলি রাজ্যে প্রবেশ করবেনা এবং চালকদের চাক্কা জ্যাম অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন চালকরা৷ তবে রাজ্য সরকার যদি এই বিষয়টির দিকে দৃষ্টিপাত না করে,তাহলে আগামী দিনে রাজ্যে জ্বালানি গ্যাসের চরম সংকট যে দেখা দেবে না,তা আর বলার অপেক্ষা রাখে না৷ এখন দেখার বিষয়,রাজ্য সরকার এলপিজি বুলেট গাড়ি প্রবেশের ক্ষেত্রে কোন ছাড় দেয় কিনা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top