News Flash

  • Home
  • Uncategorized
  • তিন মাস ধরে বেতন নেই উদয়পুরে ধর্না সাফাই কর্মীদের
Image

তিন মাস ধরে বেতন নেই উদয়পুরে ধর্না সাফাই কর্মীদের

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২১ জুন৷৷ স্বচ্ছতাই সেবা৷ এই মূলমন্ত্রকে পাথেয় করে এক ঠিকাদারের অধীন উদয়পুর টেপানিয়া স্থিত গোমতি জেলা হাসপাতালের সাফাই কর্মীরা দীর্ঘ বঞ্চনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জেলা হাসপাতালের সামনে ধর্নায় বসেন৷


দীর্ঘ তিন মাস ধরে বেতন না পেয়ে গোমতী জেলা হাসপাতালের সামনে ধর্নায় বসে হাসপাতালের সাফাই কর্মীরা৷ আজ দুপুরে ঠিকাদারি সংস্থা ও জেলা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে ধরনায় বসেন কর্মরত সাফাইকর্মীরা৷ অভিযোগ সাফাই কাজে নিয়োজিত কর্মীরা বেতন-ভাতার পাশাপাশি পাচ্ছে না কোন ধরনের প্রটেকশন কিট বা সামগ্রী৷ করুণা মহামারী কালে যেসকল সাফাই কর্মীরা তাদের জীবন বাজি রেখে হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত রয়েছেন তাদেরকে দেওয়া হচ্ছে ব্যবহৃত হ্যান্ড গ্লাভস যা থেকে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দেয় তাদের শরীরে৷

একদিকে সঠিক সময়ে বেতন পাচ্ছেন না ,অপরদিকে কোন ধরনের প্রটেকশন কিটস না থাকার ফলে যদি তাদের দেহে কোনো সংক্রমণ ছড়ায় বা রোগ হয় তাহলে সাফাইয়ের কাজ করবেনই বা কিভাবে , সংসার প্রতিপালনই বা করবেন কি ভাবে ? এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর দৃষ্টি আকর্ষণ করেন গোমতী জেলা হাসপাতালে কর্মরত সাফাই কর্মীরা৷পরবর্তী সময় গোমতী জেলা হাসপাতালে এম এস (মেডিকেল সুপার) দেবশ্রী দেববর্মার আশ্বাসে দীর্ঘ প্রায় দুই ঘণ্টা পর ধরনা থেকে উঠে পরেন সাফাই কর্মীরা৷ধর্নায় সামিল সাফাইকর্মীরা এম এস দেবশ্রী দেববর্মাকে এক সপ্তাহ সময় বেঁধে দেন তাদের সমস্যা নিরসনের জন্য৷এই ধর্নার ফলে প্রায় দুই ঘন্টা সাধনার সাফাই থেকে বঞ্চিত হয় উদয়পুর টেপানিয়াস্থিত গোমতি জেলা হাসপাতালের রোগী ও তার পরিবারের সদস্যরা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top