News Flash

  • Home
  • Uncategorized
  • বাতিল পরীক্ষা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নম্বর নির্ধারণে পদ্ধতি চূড়ান্ত
Image

বাতিল পরীক্ষা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নম্বর নির্ধারণে পদ্ধতি চূড়ান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ করোনার প্রকোপে বাতিল হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ কিন্ত, ছাত্রছাত্রীদের নম্বর দেওয়ার ব্যবস্থা করতে হবে শিক্ষা দফতরের৷ তাই, বিশেষজ্ঞ কমিটির সুপারিশে নম্বর দেওয়ার পদ্ধতি চূড়ান্ত হয়েছে৷ আজ শিক্ষা বিষয়ক রাজ্যভিত্তিক পর্যালোচনা কমিটির বৈঠকে ওই সিদ্ধান্ত গৃহিত হয়েছে৷ তাতে, এক সপ্তাহের মধ্যে সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের নবম ও দশম শ্রেনীর প্রাপ্ত নম্বরের তথ্য সংগ্রহ করে মধ্যশিক্ষা পর্ষদের কাছে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে৷ অবশ্য, মাধ্যমিকের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিদ্যালয় পরিদর্শক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে জেলা শিক্ষা আধিকারিক-কে ওই নম্বর যাচাই করে দিতে হবে৷


পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ সচিবালয়ে শিক্ষা বিষয়ক রাজ্যভিত্তিক পর্যালোচনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ শিক্ষামন্ত্রী রতন লাল নাথের পৌরোহিত্যে আয়োজিত ওই বৈঠকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের নম্বর প্রদানে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ গ্রহণ করা হয়েছে৷


সুপারিশ অনুযায়ী, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নবম শ্রেনীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর, দশম শ্রেণীতে প্রি-বোর্ড পরীক্ষায় যে বিষয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে এবং ২০২০-২১ শিক্ষা বর্ষে দশম শ্রেণীতে বিদ্যালয়ে অভ্যন্তরীণ মূল্যায়নে প্রাপ্ত নম্বর মধ্যশিক্ষা পর্ষদ-কে জানাতে হবে৷ তেমনি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একাদশ শ্রেণী-র বার্ষিক পরীক্ষায় থিওরি-তে প্রাপ্ত নম্বর, দ্বাদশ শ্রেণীতে প্রি-বোর্ড পরীক্ষায় যে বিষয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে তার প্রাপ্ত নম্বর এবং ২০২০-২১ শিক্ষা বর্ষে দ্বাদশ শ্রেণীতে বিদ্যালয়ে আভ্যন্তরিন মূল্যায়নে প্রাপ্ত নম্বর মধ্যশিক্ষা পর্ষদ-কে জানাতে হবে৷


সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক-রা ওই নম্বর আগামী ২৮ জুনের মধ্যে সংগ্রহ করে পর্ষদের কাছে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে৷ তবে, মাধ্যমিকের ক্ষেত্রে বিদ্যালয় পরিদর্শক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে জেলা শিক্ষা আধিকারিকের মাধ্যমে ওই নম্বর যাচাই করে তবেই পর্ষদের পাঠানো যাবে৷ পর্ষদ সমস্ত নম্বর বিবেচনা করে পরীক্ষার্থীদের ফলাফল ঘোষণা দেবে৷ আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ফলাফল ঘোষণা দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে৷ অবশ্য, ওই ফলাফলে কোন পরীক্ষার্থী অসন্তষ্ট হলে, করোনার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেবে মধ্যশিক্ষা পর্ষদ৷ এক্ষেত্রে, ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top