News Flash

  • Home
  • Uncategorized
  • এক সপ্তাহের বৃষ্টিতে বিপর্যস্ত নেপাল, কমপক্ষে ৪০ জনের শঙ্কা
Image

এক সপ্তাহের বৃষ্টিতে বিপর্যস্ত নেপাল, কমপক্ষে ৪০ জনের শঙ্কা

কাঠমান্ডু, ২২ জুন (হি.স.): এক সপ্তাহের বর্ষার বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ল পাহাড়ি দেশ নেপাল। নেপালের বিভিন্ন প্রান্তে বৃষ্টি, ভূমিধস ও বন্যা সংক্রান্ত কারণে মঙ্গলবার পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ৪০ জনের। ইতিমধ্যেই ২০ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, খোঁজ নেই আরও ২১ জনের। ওই ২১ জনেরও মৃত্যু হয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সিন্ধুপালচকে ৫টি মৃতদেহ উদ্ধার হয়েছে, দোতি থেকে তিনটি এবং সপ্তরী, কাভরে, গোর্খা, কাসকি, অর্ঘখাচি, পালপা, প্যুত্থান, জুমলা, কালিকট, বাজহাঙ, বাজুরা ও পঞ্চতহার থেকে একটি করে দেহ উদ্ধার হয়েছে। মৃত্যু ২০ জনের মধ্যে ১৩ জন পুরুষ, চারজন মহিলা এবং তিনটি শিশু। নিখোঁজ ২১ জনের মধ্যে ২০ জনই সিন্ধুপালচকের বাসিন্দা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top