News Flash

  • Home
  • Uncategorized
  • কমলপুরে নাশকতার আগুনে পুড়ল চাকরিচ্যুত শিক্ষকের দুটি মারুতী গাড়ি
Image

কমলপুরে নাশকতার আগুনে পুড়ল চাকরিচ্যুত শিক্ষকের দুটি মারুতী গাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ ধলাই জেলার সালেমা থানা এলাকার মামুন ছড়ায় চাকরিচ্যুত শিক্ষক পরিবারের দুটি মারুতি গাড়ি শনিবার গভীর রাতে পুড়িয়ে দিয়েছে দুষৃকতকারীরা৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ সংবাদ সূত্রে জানা যায় চাকরিচ্যুত শিক্ষিকা শোভারানী সরকার ও তার স্বামী অজিত নমঃশূদ্র দুটি মারুতি গাড়ি ক্রয় করেছিলেন৷ শোভারানী সরকারের চাকরি চলে যাওয়ার পর তার স্বামী গাড়ি চালিয়ে এই সংসার চালাতেন৷ কিন্তু দুষৃকতিকারীদের তা যেন সহ্য হয়নি৷


শনিবার রাতে বাড়িতেই গাড়ি দেখে অন্যান্য দিনের মতো ঘুমিয়ে পড়েন তারা৷ রাত ২ টা নাগাদ তারা আগুন লাগার বিষয়টি টের পান৷ ঘুম থেকে উঠে দেখেন দুটি গাড়িতেই দাউ দাউ করে আগুন জ্বলছে৷ তাদের চিৎকারে প্রতিবেশীরাও ছুটে আসেন৷ কিন্তু ততক্ষণে গাড়ি দুটিকে আগুন পুরোপুরি গ্রাস করে ফেলে৷ আশঙ্কা করা হচ্ছে গাড়িতে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে৷ স্বাভাবিক কারণেই আগুন নেভানো তাদের পক্ষে সম্ভব হয়নি৷


বিষয়টি পরিবারের তরফ থেকে দমকল বাহিনী এবং সালেমা থানার পুলিশকে জানানো হয়৷ দমকল বাহিনী এবং সালেমা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসত গাড়ি দুটি রক্ষা করা কোনভাবেই সম্ভব হয়নি৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ চাকরিচ্যুত শিক্ষিকা শোভারানী সরকার এবং তার স্বামী অভিযোগ করেছেন পরিকল্পিতভাবেই তাদের দুটি মারুতি গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে৷ উপার্জনের একমাত্র রাস্তা পুরোপুরি বন্ধ করে দিয়েছে দুষৃকতকারীরা৷

এ ঘটনায় পরিবারটি পুরোপুরি অসহায় হয়ে পড়েছে৷ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে চাকুরিচ্যুত শিক্ষকদের সংগঠন৷ সংগঠনের নেতা কমল দেব ঘটনার নিন্দা জানিয়ে বলেন চাকরিচ্যুত শিক্ষকদের রোজগার পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে৷ তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করা হয়নি৷ চাকরিচ্যুত শিক্ষিকা শোভারানী সরকারের স্বামী গাড়ি চালিয়ে পরিবার পরিচালনা করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন৷ কিন্তু সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে৷ ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্তদের গ্রেপ্তার এবং কটুর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top