News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলে গাড়ি-লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু ৫ জনের
Image

কেরলে গাড়ি-লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু ৫ জনের

কোঝিকোড়, ২১ জুন (হি.স.): কেরলের কোঝিকোড় জেলায় যাত্রীবোঝাই গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৫ জন। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে কোঝিকোড়-পালাক্কড় হাইওয়েতে। দুর্ঘটনায় নিহতদের নাম-নাজির, সুবাইর, মহম্মদ জাহির, আসাইনার এবং তাহির। প্রত্যেকের বাড়ি পালাক্কড় জেলায়। পুলিশ জানিয়েছে, সোমবার সকাল চারটে থেকে ৪.৪৫ মিনিটের মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে রামনাট্টুকারার কাছে পুলিনজোড়েতে, দুর্ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, সিমেন্ট বোঝাই একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বোলেরো গাড়ির। জোরালো সংঘর্ষের জেরে গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। পুলিশ, দমকল ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ৫ জনকে সংজ্ঞাহীন অবস্থায় গাড়ির ভিতর থেকে বের করা হয়। কোঝিকোড় মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা জানান অনেক আগেই তাঁদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, কালিকট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরছিল গাড়িটি। কী কারণে দুর্ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনার সময় ভারী বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্যও দুর্ঘটনা ঘটতে পারে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top